সিউলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা স্থগিত পিয়ংইয়ং-এর

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২০, ১১:৩৭আপডেট : ২৪ জুন ২০২০, ১১:৩৯

দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা স্থগিতের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির নেতা কিম জং উন-এর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। সিউলের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা স্থগিত পিয়ংইয়ং-এর

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত বৈঠকে ‘দেশের যুদ্ধ প্রতিরোধকে আরও উৎসাহিত করার’ ব্যবস্থাগুলোর রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে।

কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, এই পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার আগে কমিটির সদস্যরা ‘বিদ্যমান পরিস্থিতি’ পর্যবেক্ষণ করেন’। তবে এই ‘বিদ্যমান পরিস্থিতি’র কোনও ব্যাখ্যা দেয়নি সংবাদমাধ্যমটি।

বছরের পর বছর ধরে পক্ষত্যাগ করে দক্ষিণ কোরিয়ায় চলে যাওয়া উত্তর কোরীয় নাগরিক ও দক্ষিণের অ্যাক্টিভিস্টরা উত্তরের শাসন ব্যবস্থা ও এর নেতাদের সমালোচনা করে বেলুনের মাধ্যমে বার্তা পাঠিয়ে আসছে। সম্প্রতি এ নিয়ে উত্তেজনার জেরে দক্ষিণের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তার বোন কিম ইয়ো জং প্রকাশ্যেই দক্ষিণ কোরিয়াকে ‘শত্রু’ হিসেবে আখ্যায়িতি করেন।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বয় কাজ চালাতে স্থাপন করা যৌথ লিয়াজোঁ অফিসও গুঁড়িয়ে দেয় উত্তর কোরিয়া।  তবে মঙ্গলবারের বৈঠকের পর সামরিক ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা থেকে সরে এলো পিয়ংইয়ং।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী