ইসরায়েলি দখল পরিকল্পনার নিন্দা ইউরোপিয়ান আইন প্রণেতাদের

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২০, ২১:৪৪আপডেট : ২৫ জুন ২০২০, ১১:১৯

দখলকৃত পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনার নিন্দা জানিয়েছে এক হাজারের বেশি ইউরোপীয় আইন প্রণেতা। ইউরোপের ২৫টি দেশ থেকে ইইউ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করা এসব আইন প্রণেতারা বলছেন, ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনিদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার আশা শেষ করে দেবে। সম্প্রসারণ পরিকল্পনা বাতিল করে দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের আশা জিইয়ে রাখার আহ্বান জানিয়েছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইসরায়েলি দখল পরিকল্পনার নিন্দা ইউরোপিয়ান আইন প্রণেতাদের

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ঘোষিত পরিকল্পনার আওতায় জর্ডান উপত্যকা ও পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হবে। ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যানের পাশাপাশি ইসরায়েলের বসতি সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে ফিলিস্তিনিরা। গত ২৩ জুন ফিলিস্তিনিদের বিক্ষোভে কয়েকটি দেশের বিদেশি কূটনীতিকরাও যোগ দেন।

মঙ্গলবার প্রকাশ পাওয়া ইউরোপীয় আইন প্রণেতাদের এক চিঠিতে বলা হয়েছে, ‘২০২০ সালে এসে জোর করে জায়গা দখলের কোনও স্থান নেই আর অবশ্যই এর যথাযথ পরিণতি আছে।’ এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইউরোপীয় নেতাদের বিস্তৃত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আইন প্রণেতারা।   

ওই চিঠিতে বলা হয়েছে, ‘আমরা ইউরোপের আইন প্রণেতারা বিশ্বে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে এবং পশ্চিম তীর এলাকায় ইসরায়েলি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
মিসর ও চীনের যৌথ বিমান মহড়া শুরু
প্রকাশ্যে এলো মোজতবা খামেনির নতুন ভিডিও, শোনা গেলো কণ্ঠ
ইরানকে ‘মানচিত্র থেকে মোছার’ আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রে নথি চুরিতে দণ্ডিত ইসরায়েলি গুপ্তচর
সর্বশেষ খবর
খাতা-বোতল রেখে সিট দখল, জবির বাসে ‘রিজার্ভ’ নিয়ে ক্ষোভ
খাতা-বোতল রেখে সিট দখল, জবির বাসে ‘রিজার্ভ’ নিয়ে ক্ষোভ
আমদানি নীতিতে বড় পরিবর্তন
আমদানি নীতিতে বড় পরিবর্তন
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল 
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল 
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
সরিয়ে দেওয়া হলো সংবাদ সম্মেলনে ‘কান্না করা’ রংপুরের পুলিশ কমিশনারকে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন