করোনায় আক্রান্তের সংখ্যা শিগগিরই কোটিতে পৌঁছাবে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২০, ১০:৫০আপডেট : ২৫ জুন ২০২০, ১০:৫২

দুনিয়াজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শিগগিরই কোটিতে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান টেড্রোস আধানম গ্যাব্রিয়েসুস। করোনায় আক্রান্তের সংখ্যা শিগগিরই কোটিতে পৌঁছাবে: ডব্লিউএইচও

আগামী সপ্তাহেই আক্রান্তের সংখ্যা কোটিতে পৌঁছাতে পারে বলে উদ্বেগ জানিয়েছেন তিনি।

সৌদি আরবে এবার বিদেশিদের জন্য হজ নিষিদ্ধ করার উদ্যোগকেও স্বাগত জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান। তিনি বলেন, এ পদক্ষেপের ফলে করোনার সংক্রমণ কমবে।

ডব্লিউএইচও প্রধান বলেন,  বহু দেশই এখন অক্সিজেন কনসেন্ট্রেটর সংকটে ভুগছে। বর্তমানে এর সরবরাহের চেয়ে চাহিদা অনেক বেশি।

এদিকে যুক্তরাজ্যের খ্যাতনামা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের উদ্ভাবিত করোনা টিকার হিউম্যান ট্রায়াল চূড়ান্ত ধাপে পৌঁছেছে। অক্সফোর্ডের বিজ্ঞানীদের উদ্ভাবিত এ টিকা বাজারজাত করতে কাজ করে যাচ্ছে ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আস্ট্রাজেনেকা। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির সঙ্গে করোনা টিকার ৪০ কোটি ডোজ প্রি-অর্ডার করতে একটি প্রাথমিক চুক্তিতে উপনীত হয়েছে ইউরোপের চার দেশ।

করোনাভাইরাস থেকে এ টিকা মানুষকে কতটা ভালোভাবে সুরক্ষা দিতে পারে সেটা যাচাই করতেই দফায় দফায় এ ট্রায়ালের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুক্তরাজ্যে পরবর্তী ধাপে ১০ হাজার ২৬০ শিশু ও প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এ টিকা প্রয়োগ করা হবে। এর বাইরে দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলেও এ ট্রায়াল সম্পন্ন হবে। সূত্র: রয়টার্স, হিন্দুস্তান টাইমস।

/এমপি/
সম্পর্কিত
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
তেল ও রিয়েল এস্টেটকে পেছনে ফেলে বিলিয়নিয়ার তৈরিতে শীর্ষে এআই
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বশেষ খবর
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান ইসলাম জবিউল্লাহর
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
ড. খলিলুরের হাত ধরে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে, সাত মাসে আহত ৩৬১
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ