এক মাসের মধ্যে প্রিয়াঙ্কাকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ

বিদেশ ডেস্ক
০১ জুলাই ২০২০, ২১:০০আপডেট : ০১ জুলাই ২০২০, ২১:০৪
image

স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটিগরির নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল আগেই। এবার দিল্লিতে সরকারি বাংলোও খালি করতে বলা হলো কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ অগস্টের মধ্যে তাকে বাংলো ছেড়ে দিতে বলা হয়েছে। নইলে জরিমানা দিতে হবে বলেও হুঁশিয়ার করেছে কেন্দ্রীয় সরকার।

এক মাসের মধ্যে প্রিয়াঙ্কাকে সরকারি বাংলো ছাড়ার নির্দেশ

এসপিজি নিরাপত্তা থাকায় ১৯৯৭ সালে রাজধানীর অন্যতম নিরাপদ জায়গা বলে পরিচিত লোদী রোডের ওই সরকারি বাংলোটি পান প্রিয়াঙ্কা। গত ৩০ জুন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দিয়ে তাকে ওই বাংলো খালি করতে বলা হয়। জানানো হয়, লোদী এস্টেটের ৩৫ নম্বর বাংলোটি এসপিজি নিরাপত্তাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য বরাদ্দ। এসপিজি নিরাপত্তা তুলে নিয়ে প্রিয়াঙ্কাকে যে হেতু জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে, তাই ওই বাংলো ছাড়তে হবে তাকে।

নোটিশে আরও জানানো হয়, যারা জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান তারা সরকারি আবাসনের দাবিদার নন। নিরাপত্তার দিকটি খতিয়ে দেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি সুপারিশ করে, সে ক্ষেত্রে সংসদীয় আবাসন কমিটিই একমাত্র বিশেষ ছাড় দিতে পারে। প্রিয়াঙ্কার ক্ষেত্রে সেই ধরনের কোনও পদক্ষেপ যেহেতু নেওয়া হয়নি, তাই তাকে বাংলো ছাড়তেই হবে।

প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বরে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কাকে দেওয়া এসপিজি ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। এর বদলে তাদের জন্য জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
যে চার কৌশলে বিশ্ব অর্থনীতির দ্বিতীয় পরাশক্তি হলো চীন
আ. লীগের জঙ্গিবাদের প্রশ্নে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ
শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে সরকার ব্যর্থ: আসিফ মাহমুদ
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি, পালিয়ে ঢাকার পথে কন্যাশিশু
ইচ্ছার বিরুদ্ধে মাদ্রাসায় ভর্তি, পালিয়ে ঢাকার পথে কন্যাশিশু
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
লাখ টাকার নাশতা একাই খেলেন সরকারি কর্মকর্তা 
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা