মেক্সিকোয় করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
০৫ জুলাই ২০২০, ২০:৫৮আপডেট : ০৫ জুলাই ২০২০, ২১:০০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে নিয়ে মেক্সিকোতে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। লাতিন আমেরিকার অন্যতম উপদ্রুত এই দেশটিতে শনিবার নতুন করে ৫২৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৬ জনে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর মধ্য দিয়ে ফ্রান্সকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ মৃতের দেশ মেক্সিকো। মেক্সিকোয় করোনায় মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে

লাতিন আমেরিকার সবচেয়ে বেশি করোনা কবলিত দেশ ব্রাজিল। দেশটিতে ৬৪ হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছে ১৫ লাখ। ব্রাজিলের পর আক্রান্ত দেশ মেক্সিকো। দেশটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা দুই লাখ ৫২ হাজার ১৬৫ জন। তবে পর্যাপ্ত পরীক্ষার অভাবে দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর দেশটির ভঙ্গুর অর্থনীতি পুনরায় খুলে দিতে আগ্রহী। মে মাসে তার সরকার ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করে। জুনের মাঝামাঝি দেশটির রাজধানী মেক্সিকো সিটির হাজার হাজার কারখানাকর্মী কাজে যোগ দেয়। পরে জুলাইয়ের শুরু থেকে শহরটির কিছু অত্যাবশ্যকীয় নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেওয়া হয়েছে।

তবে শুক্রবার দেশটির ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী হুগো লোপেজ গাতেল বলেছেন, খুব তাড়াতাড়ি দেশের অর্থনীতি খুলে দেওয়া হলে করোনাভাইরাসজনিত মৃত্যু বাড়তে থাকবে।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের