বাংলাদেশকে আবারও চিকিৎসা সামগ্রী দিয়েছে তুরস্ক

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২০, ০০:৪২আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৩:২৫
image

করোনাভাইরাসের বিস্তার রোধে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় দাতব্য সংস্থা তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সি (টিআইকেএ)। সোমবার (৬ জুলাই) দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী চট্টগ্রাম কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী হস্তান্তর করা হয়েছে বলে খবর দিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। এর আগে জুন মাসে রাজধানী ঢাকায় ব্যবহারের জন্য চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল তুর্কি সংস্থাটি। চট্টগ্রাম কর্তৃপক্ষের হাতে চিকিৎসা সামগ্রী সরবরাহ করে তুর্কি দাতব্য সংস্থা

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শহরটিতে এখন পর্যন্ত মোট ১০ হাজার ১৮০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৯৫ জনের। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি আনাদোলু এজেন্সিকে বলেছেন, ‘আমরা শহরের মূল দুটি চিকিৎসা সেবা কেন্দ্রের জন্য মোট এক হাজার এন৯৫ মাস্ক, এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই), দুটি ভেন্টিলেটর এবং পাঁচ হাজার সার্জিক্যাল মাস্ক গ্রহণ করেছি।’ এসব সামগ্রী চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যবহার করা হবে। তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিআইকেএ) সরবরাহ করা চিকিৎসা সামগ্রী করোনা মহামারি মোকাবিলায় অবদান রাখবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।


টিআইকেএ’র কান্ট্রি সমন্বয়ক ইসমাইল গানদোগদু বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ দেশ উল্লেখ করে বলেন, ‘বাংলাদেশের মানুষের কল্যাণে টিআইকেএ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে আর আমরা তা অব্যাহত রাখবো।’ তিনি বলেন, ‘২০১৪ সাল থেকে টিআইকেএ বাংলাদেশি জনগণের জন্য অনেক প্রকল্প বাস্তবায়ন করেছে আর আশা করছি সম্প্রতি সরবরাহ করা এই চিকিৎসা সামগ্রী করোনা মোকাবিলায় বাংলাদেশের অব্যাহত লড়াইয়ের সক্ষমতা বাড়াবে।’
এর আগে জুনের প্রথম সপ্তাহে তুরস্কের দাতব্য সংস্থাটি একই পরিমাণ চিকিৎসা সামগ্রী রাজধানী ঢাকার জন্য সরবরাহ করে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তখন এসব সামগ্রী হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ১৬ কোটি ৪০ লাখেরও বেশি জনসংখ্যার দেশ বাংলাদেশে করোনা মহামারিতে বিগত ২৪ ঘণ্টায় ৪৪ জুনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৬ জনে। সোমবার বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, একই সময়ে তিন হাজার ২০১ জন নতুন করে করোনা রোগী শনাক্তের মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬১৮ জনে।

/জেজে/এমওএফ/বিএ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতানির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম