তেহরানের কাছে কারখানায় নতুন বিস্ফোরণ, নিহত ২

বিদেশ ডেস্ক
০৭ জুলাই ২০২০, ২৩:৩৫আপডেট : ০৭ জুলাই ২০২০, ২৩:৩৫
image

ইরানের বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ধারাবাহিকতায় তেহরানের কাছে একটি কারখানায় বিস্ফোরণে দুই জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মানুষের ভুলেই মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটে। তেহরানের কাছে কারখানায় নতুন বিস্ফোরণ, নিহত ২

গত বৃহস্পতিবার ইরানের ভূগর্ভস্থ এক পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড ঘটে। তেহরানের দক্ষিণাঞ্চলের ইসফাহান প্রদেশের ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় ওই অগ্নিকাণ্ড হয়। তবে এতে কেউ হতাহত হয়নি এবং স্থাপনার কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। সে দেশের কর্মকর্তাদের সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়,সাইবার হামলার কারণেই ওই অগ্নিকাণ্ড হয়। তবে ওই কর্মকর্তারা নিজেদের দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি।

মঙ্গলবার তেহরান থেকে ২৩ কিলোমিটার দূরে একটি শিল্প এলাকায় বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্মকর্তা আমিন বাবাই বলেন, দুই ব্যক্তি নিহত ও অপর তিন জন আহত হয়েছে। তিনি জানান, কয়েক জন কর্মী অক্সিজেন ট্যাংক সরানোর সময় অসতর্ক হয়ে পড়ায় ওই বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে কারখানাটির দেয়াল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

আমিন বাবাই জানান, বিস্ফোরণের পর অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরও বিস্ফোরণ আটকে দিতে সক্ষম হয়।

/জেজে/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারবে না: পেজেশকিয়ান
মার্কিন চাপে দিশেহারা ইরান, নতুন অর্থনৈতিক বিক্ষোভের শঙ্কা
ইরানের সঙ্গে বাণিজ্য: মার্কিন নিষেধাজ্ঞার হুমকিতে চীনের প্রতিবাদ
সর্বশেষ খবর
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি