ক্ষমার আবেদনের নিষ্পত্তি চান পাকিস্তানে আটক ‘ভারতীয় গুপ্তচর’

বিদেশ ডেস্ক
০৮ জুলাই ২০২০, ১৭:৫৮আপডেট : ০৮ জুলাই ২০২০, ১৮:১৯

গুপ্তচরবৃত্তির মামলায় পাকিস্তানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতের সাবেক নৌ কর্মকর্তা কূলভূষণ যাদব ইসলামাবাদের উচ্চ আদালতে আপিল করতে অস্বীকৃতি জানিয়েছেন। সামরিক আদালতের দেওয়া ওই দণ্ডের বিরুদ্ধে পাকিস্তানি কর্তৃপক্ষ তাকে আপিলের আহ্বান জানালেও তিনি ক্ষমার আবেদনের নিষ্পত্তির সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার পাকিস্তানের এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আহমেদ ইরফান এসব তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে আটক ভারতীয় নাগরিক কুলভূষণ যাদব

২০১৬ সালের ৩ মার্চ কূলভূষণকে বেলুচিস্তানের মাসকেল এলাকা থেকে গ্রেফতার করা হয়। পাকিস্তানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ২০১৭ সালের ১০ এপ্রিল পাকিস্তানের সেনা প্রধান জাভেদ বাওজা সামরিক আদালতে কূলভূষণের ফাঁসির রায় চূড়ান্ত করেন। ভারতের দাবি, যাদব নৌবাহিনী থেকে অবসরের পর ইরানে ব্যবসা করছিলেন। সেখান থেকে পাকিস্তান তাকে অপহরণ করেছে।

বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আহমেদ ইরফান এবং দক্ষিণ এশিয়া ও সার্ক বিষয়ক মহাপরিচালক জাহিদ হাফিজ জানান, গত ২০ মে পাকিস্তান সরকার যে অর্ডিন্যান্স ঘোষণা করেছে তাতে যাদব, ভারত সরকার এবং তার আইনি প্রতিনিধিরা ৬০ দিনের মধ্যে ইসলামাবাদ উচ্চ আদালতে আপিল করতে পারবেন। আগামী ১৯ জুলাই ওই সময়সীমা শেষ হয়ে যাবে।

পাকিস্তানি কর্মকর্তারা জানান, ভারতীয় কর্মকর্তারা যাদবের জন্য একজন ভারতীয় আইনজীবী নিয়োগের অনুরোধ জানিয়েছেন। তবে ইসলামাবাদ উচ্চ আদালতে আপিল করতে হলে ওই আদালতে মামলা পরিচালনার লাইসেন্সধারী কোনও আইনজীবীই তা করতে পারবেন। সে কারণে কোনও ভারতীয় আইনজীবী ওই আদালতে যাদবের প্রতিনিধিত্ব করতে পারবেন না। তবে যাদবের আইনি দলকে সহযোগিতা করতে পারবেন। পাকিস্তানি কর্মকর্তারা জানান, রায়ের বিরুদ্ধে আপিলের পরিবর্তে কূলভূষণ যাদব আগেই দাখিল করা একটি ক্ষমার আবেদনের নিষ্পত্তির সিদ্ধান্ত চেয়েছেন।

বুধবার পাকিস্তানি কর্মকর্তারা জানান, আগেও দুইবার যাদবের সঙ্গে আইনজীবী দলের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে। আর ভবিষ্যতে প্রয়োজন পড়লে আবারও সেই সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তারা জানান, যাদবের সঙ্গে তার বাবা ও স্ত্রীর দেখা করার সুযোগ দেওয়ার ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর তার সঙ্গে তার মা ও স্ত্রীকে দেখা করার সুযোগ দেওয়া হয় বলেও জানান তারা।

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম