আমি শ্বাস নিতে পারছি না: অন্তত ২০ বার বলেছিলেন জর্জ ফ্লয়েড

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২০, ১৬:২০আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৭:৩৪

যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের নতুন একটি ট্রান্সক্রিপ্ট প্রকাশিত হয়েছে। এ মৃত্যুর আগ মুহূর্তের ওই প্রতিলিপিতে পুলিশের সঙ্গে তার কথোপকথনের বিবরণ উঠে এসেছে। এতে দেখা যায়, তিনি কর্মকর্তাদের বলছিলেন যে, ‘আমি শ্বাস নিতে পারছি না।’ এ বাক্যটি ২০ বারেরও বেশিবার উচ্চারণ করেছিলেন তিনি। তবে তার এমন করুণ আহ্বানেও সাড়া দেয়নি অভিযুক্ত পুলিশ সদস্য ডেরেক চাওভিন। আমি শ্বাস নিতে পারছি না: অন্তত ২০ বার বলেছিলেন জর্জ ফ্লয়েড

ওই হত্যাকাণ্ডের পরপরই একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে ডেরেক চাওভিন নামের ওই শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। জর্জ ফ্লয়েড যখন বারবার বলছিলেন তিনি শ্বাস নিতে পারছেন না; ডেরেক চাওভিন তখন বলছিল, কথা বলতেও অনেক অক্সিজেন লাগে।

মৃত্যুর আগে জর্জ ফ্লয়েড তার মা ও নিজের সন্তানদের জন্য কান্না করেন। তিনি বলতে থাকেন, ‘মা তোমাকে আমি ভালোবাসি। আমার সন্তানদের বলো, আমি তাদের ভালোবাসি। আমি মৃত।’

পুলিশকে তিনি বলেছিলেন, ‘আমার পেট, ঘাড় সব ব্যথা হয়ে আছে। আমার কিছু পানি দরকার, প্লিজ।’

২০২০ সালের ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। এই হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের