কিছু দেশের জন্য ঋণ পরিশোধের বাধ্যবাধকতা স্থগিত করছে আবুধাবি

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২০, ১৫:৩৬আপডেট : ১২ জুলাই ২০২০, ১৭:০০
image

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বছর কিছু দেশ ও কোম্পানির জন্য ঋণের কিস্তি পরিশোধের বাধ্যবাধকতা স্থগিতের ঘোষণা দিয়েছে আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট। রাষ্ট্রীয় পরিচালনাধীন এই তহবিলের পক্ষ থেকে রবিবার (১২ জুলাই) এ ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, এসব দেশ ও কোম্পানি ২০২০ সালের ১ জানুয়ারি থেকে শুরু করে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতীকী ছবি

সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানি এবং পাকিস্তান, মিসর, সুদান ও ইথিওপিয়াসহ বেশ কিছু দেশে অর্থ সহায়তা দিয়ে থাকে আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট। রবিবার এর মহাপরিচালক মোহাম্মদ সাইফ আল সুয়াইদি বলেন, ‘বিশ্ব যখন মহামারি মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন সবচেয়ে অসহায় বিশেষ করে নিম্ন আয়ের দেশগুলোর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব।’

আবুধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যেসব দেশ ও কোম্পানি ঋণ পরিশোধের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে, শুধু তাদেরই এ সুযোগ দেওয়া হবে। সাময়িকভাবে ঋণ স্থগিতের জন্য তাদের আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাতে হবে। তবে ঋণ স্থগিতের জন্য যোগ্যতা নির্ধারণে কোন বিষয়গুলোকে মাপকাঠি বলে বিবেচনা করা হবে তা জানানো হয়নি।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম