মাস্ক পরা ভিডিও পোস্ট করলেন মেলানিয়া

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২০, ১৬:৩১আপডেট : ১৩ জুলাই ২০২০, ১৭:৩০
image

গত শনিবার এক বিরল দৃশ্য হিসেবে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে মাস্ক দেখা গিয়েছিল। একদিন পর রবিবার (১২ জুলাই) তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পও গত সপ্তাহে মাস্ক পরে দ্য ম্যারি এলিজাবেথ নামের একটি নারী কেন্দ্র পরিদর্শনের ভিডিও পোস্ট করলেন।

মাস্ক পরা ভিডিও পোস্ট করলেন মেলানিয়া

শুরু থেকেই মাস্কের ব্যাপারে ট্রাম্পের অবস্থান নেতিবাচক। তবে গত শনিবার ওয়াল্টার রিড হাসপাতাল পরিদর্শনরত ট্রাম্পকে প্রথমবার জনসম্মুখে মাস্ক পরতে দেখা যায়।

একদিনের মাথায় রবিবার পোস্ট করা ভিডিওতে মেলানিয়াকে মাস্ক পরা অবস্থায় দেখা গেলো। ভিডিও পোস্ট করে তিনি টুইটারে লিখেছেন, ‘দ্য ম্যারি এলিজাবেথ হাউজে স্টাফ, মা ও শিশুদের সঙ্গে সময় কাটানো ছিল আনন্দের। একাকী মা ও তাদের সন্তানদের সহায়তায় এখানে পারিবারিক বন্ধনকে শক্তিশালী করা হয় এবং দক্ষতা বাড়ানোর পাশাপাশি কাউন্সেলিং করা হয়।’

গত মে মাসে একটি কারখানা পরিদর্শনে গিয়ে কিছুক্ষণের জন্য মাস্ক পরলেও সাংবাদিকদের সামনে আসার আগেই তা খুলে ফেলেন ট্রাম্প। তবে এই মাসের শুরুতেই ট্রাম্প বলেছিলেন, জনসমাগমে মাস্ক পরার পক্ষে তিনি। 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
লেকে জরুরি অবতরণের পর ডুবলো বিমান, সাঁতরে বাঁচলেন মার্কিন কংগ্রেসম্যান
সর্বশেষ খবর
রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
রাজধানীতে চলন্ত বাস থেকে পড়ে হেলপারের মৃত্যু
৭০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা
৭০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
সর্বহারা গ্রুপের নেতা বাঘার নেতৃত্বে পেঁয়াজ ব্যবসায়ীকে হত্যা: এসআরবি
রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
রাজধানীতে ৯ স্থা‌নে ককটেল বিস্ফোরণ, দুই বাসে আগুন
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’
হত্যা মামলায় কারাগারে অপু বিশ্বাসের নায়ক, অনিশ্চয়তায় ‘শিকার’