কোয়ারেন্টিনে থেকে বিরক্ত হয়ে উঠছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০২০, ১৫:৫৪আপডেট : ১৪ জুলাই ২০২০, ১৫:৫৮
image

প্রায় এক সপ্তাহের কোয়ারেন্টিনে বিরক্ত হয়ে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। পরীক্ষায় করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর থেকেই তিনি কোয়ারেন্টিনে আছেন। টেলিফোনে সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি আবারও করোনা পরীক্ষা করাবেন।

কোয়ারেন্টিনে থেকে বিরক্ত হয়ে উঠছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

করোনায় আক্রান্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরের অবস্থানটিই ব্রাজিলের। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৭২ হাজার ৮৩৩ জনের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবশিষ্য বোলসোনারো শুরু থেকেই করোনা মহামারিকে গুরুত্ব দেননি। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে কার্যকর কোনও পদক্ষেপ নিতেও ব্যর্থ হয়েছেন তিনি। এক পর্যায়ে তার নিজের শরীরেই সংক্রমণ ধরা পড়ে।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বোলসোনারো বলেন, ‘আমি খুব উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছি। এভাবে বাসায় থাকতে পারছি না। এই রুটিনে চলা যায় না। এটা সত্যিই বিরক্তিকর।’

সাক্ষাৎকারে বোলসোনারো জানিয়েছেন, শারীরিকভাবে তিনি আগের চেয়ে অনেক ভালো অনুভূব করছেন। এখন তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও হচ্ছে না। খাবারের স্বাদও হারাননি। 

/বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম