কপিরাইট লঙ্ঘন: ট্রাম্পের পোস্ট সরিয়ে দিলো টুইটার

বিদেশ ডেস্ক
১৯ জুলাই ২০২০, ১৫:২৮আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৫:৩৪
image

কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিটুইট করা একটি ভিডিও তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিয়েছে টুইটার। শনিবার (১৮ জুলাই) ক্যাম্পেইন ধাঁচের ভিডিওটি মুছে ফেলা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কপিরাইট লঙ্ঘন: ট্রাম্পের পোস্ট সরিয়ে দিলো টুইটার

সম্প্রতি হোয়াইট হাউসের সোশ্যাল মিডিয়াবিষয়ক পরিচালক ড্যান স্কাভিনো লিনকিন পার্ক-এর একটি গানের ভিডিও টুইট করেন। শনিবার সে ভিডিওটি রিটুইট করেন ট্রাম্প। পরে মেশিন শপ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে টুইটারের কাছে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্টের আওতায় নোটিস পাঠানো হয়। এর পরই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় সে ভিডিওটি। টুইটারের পক্ষ থেকে দেওয়া নোটিফিকেশনে বলা হয়: ‘কপিরাইট স্বত্ত্বাধিকারীর অভিযোগে এই মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে’।

টুইটারের পক্ষ থেকে পাঠানো এক ইমেইল বিবৃতিতে বলা হয়, ‘কপিরাইট স্বত্ত্বাধিকারী কিংবা তাদের অনুমোদিত প্রতিনিধির পাঠানো বৈধ কপিরাইট অভিযোগের ক্ষেত্রে আমরা সাড়া দিয়ে থাকি।’

এ ব্যাপারে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চেয়ে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।

/এফইউ/
সম্পর্কিত
জলপ্রপাতের পাদদেশে শীতল পানিতে সাঁতার
ইরানের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার তথ্য চায় যুক্তরাষ্ট্র, মিলবে ১ কোটি ডলার
হাজার মাইল দূরের বিমান লক্ষ্য করতে হাইপারসনিক অস্ত্র তৈরি চীনের
সর্বশেষ খবর
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
‘মান্নাত’-এর অন্দরমহলে বদলের ছোঁয়া, পেছনে যুক্ত হচ্ছে নতুন তলা
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে ফুটবলে কতটুকু উন্নতি হবে, প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
কেউ বলেনি আমাকে বরখাস্ত করা হয়েছে, ভুয়া খবর: জোন্স  
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ