লাদাখে ভারী অস্ত্রসহ ৪০ হাজার সেনা মোতায়েন রেখেছে চীন: এনডিটিভি

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২০, ২১:৩৫আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৪:১০

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি দাবি করেছে, প্রতিশ্রুতি দেওয়ার পরও লাদাখের নিয়ন্ত্রণরেখার সব এলাকা থেকে সেনা প্রত্যাহার করেনি চীন। দেপসাং মালভূমি, গোগরা ও ফিঙ্গারস অঞ্চলে এখনও চীনা সেনাদের উপস্থিতি রয়েছে বলে দাবি তাদের। তবে গালওয়ান, হটস্প্রিং ও ফিঙ্গারস অঞ্চলের কয়েকটি এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হয়েছে। নিজস্ব সূত্রের বরাতে সম্প্রচারমাধ্যমটি জানিয়েছে, ভারী অস্ত্রসহ প্রায় ৪০ হাজার সেনা ওই এলাকায় মোতায়েন রেখেছে চীন। লাদাখে ভারী অস্ত্রসহ ৪০ হাজার সেনা মোতায়েন রেখেছে চীন: এনডিটিভি

গত ১৫ জুন লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীন ও ভারতীয় সেনাদের মধ্যে প্রাণঘাতী সংঘাতের পর কূটনৈতিক ও সামরিক পর্যায়ে বেশ কয়েক দফা আলোচনা করেছে উভয় পক্ষ। এসব আলোচনায় নিয়ন্ত্রণরেখা থেকে সেনা প্রত্যাহারে সম্মত হওয়ার পাশাপাশি দুই দেশই এই প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখার কথা জানায়। সর্বশেষ গত ১৪ ও ১৫ জুলাই দুই দেশের সেনা পর্যায়ের আলোচনায় পারস্পরিকভাবে সেনা প্রত্যাহার প্রক্রিয়া পর্যবেক্ষণের সিদ্ধান্ত হয়। তবে তারপর আর কোনও অগ্রগতি হয়নি।

এনডিটিভি জানিয়েছে, নিয়ন্ত্রণরেখার গোগরা কিংবা দেসপাং মালভূমি থেকে চীনের সেনা প্রত্যাহারের কোনও লক্ষণ নেই। এছাড়া নিজেদের দখলে রাখা ফিঙ্গারস-৪ ও ফিঙ্গারস-৮ এলাকা থেকেও সেনা প্রত্যাহার করতে চাইছে না চীন।

একটি সূত্র এনডিটিভিকে জানিয়েছে, নিয়ন্ত্রণরেখার বিভিন্ন অংশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক যান ও দূরপাল্লায় গোলাবর্ষণকারী সরঞ্জামসহ প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন রেখেছে চীন। আরেকটি সূত্র অভিযোগ করেছে, নিজেদের প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখাচ্ছে না চীন।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
পান্ডার ভালোবাসায় বাড়ছে চীন-তাইওয়ান সম্প্রীতির বন্ধন
কেনিয়ায় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ
মালয়েশিয়ায় মাল্টিপল ভিসায় কড়াকড়ি, সুযোগ পাবে মাত্র ৩১ দেশ
সর্বশেষ খবর
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
ইমরান খানের সঙ্গে আচরণকে ‘বর্বরতা’ বললেন তার বাংলাদেশের বন্ধু
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
বৃষ্টিতে ভিজতে পারে ছুটির দিন
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
পেছাতে পারে রূপপুরের বিদ্যুৎ সরবরাহ
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
নিউ ইয়র্ক কনস্যুলেটে চালু হলো ‘কল সেন্টার’
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান