চলে গেলেন তাইওয়ানের ‘গণতন্ত্রের জনক’

বিদেশ ডেস্ক
৩১ জুলাই ২০২০, ১৩:৩৬আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৩:৪০
image

তাইওয়ানের গণতন্ত্রের জনক খ্যাত প্রাক্তন প্রেসিডেন্ট লী তেং হুই মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।

চলে গেলেন তাইওয়ানের ‘গণতন্ত্রের জনক’

১৯৮৮ সালে পূর্বসুরী চিয়াং চিং কুউ এর মৃত্যুর পর তাইওয়ানের প্রেসিডেন্টের দায়িত্ব নেন লী তেং হুই। ১৯৯৬ সালে তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট হন। ২০০০ সাল পর্যন্ত  দায়িত্ব পালন করেন।

চীনের শাসনের কবল থেকে বেরিয়ে আসতে লী তেং হুই সংগ্রাম করেছেন এবং তাইওয়ানের গণতন্ত্রের পথ রচনা করেছেন। বিবিসি বলছে, উচ্চ রক্তচাপ ও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার সাথে বার্ধক্যজনিত কারণে দীর্ঘ ছয় মাস রাজধানী তাইপের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

লী তেং হুইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট  সাই ইং ওয়েন। সেখানকার প্রথম এই নারী প্রেসিডেন্ট বলেন,  লী তেং হুই আমাদের গর্ব ও নিজস্ব পরিচয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন দেশে। এই দ্বীপ দেশে তিনি চীনা শাসন-শোষণকে অস্বীকার করেন এবং তাইওয়ানের গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার মর্যাদা প্রতিষ্ঠা করেন।

/বিএ/
সম্পর্কিত
চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
‘চোখের সামনেই ভেসে গেলো পুরো পরিবার’, নেপালে বন্যার্তদের হাহাকার
সর্বশেষ খবর
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ফের ২ ভারতীয় নাগরিক গ্রেফতার
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
রাজধানীতে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
নেপালের ভয়াবহ বন্যার পেছনে চীন? যা বলছে বেইজিং
ঢাকার কোরিয়া ভিসা সেন্টারে আবেদন করবেন যেভাবে, ফি কত
ঢাকার কোরিয়া ভিসা সেন্টারে আবেদন করবেন যেভাবে, ফি কত
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন