বোস্টনের হামলাকারীর মৃত্যুদণ্ড বাতিল করলো আপিল আদালত

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০২০, ০৯:১১আপডেট : ০১ আগস্ট ২০২০, ০৯:২৮
image

বোস্টন ম্যারাথনে হামলার দায়ে জোখার সারনায়েভের বিরুদ্ধে ফেডারেল আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে আপিল আদালত। শুক্রবার (৩১ জুলাই) আদালতের রুলে বলা হয়, জোখারকে বাকি জীবন জেলে্ই কাটাতে হবে। অবশ্য, এ হামলার ঘটনায় সাজা প্রদানের ব্যাপারে পুনরায় ট্রায়াল চালানোর আদেশ দিয়েছে আপিল বিভাগ। সেদিক থেকে সে ট্রায়ালে মৃত্যুদণ্ড ঘোষণার সুযোগ এখনও থাকছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জোখার সারনায়েভ

বোস্টন হামলার ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের এপ্রিল মাসে। যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনের প্রান্তসীমা বা ফিনিশ লাইনে পর পর দুইটি বিস্ফোরণ চালানো হয়। জোখার সারনায়েভ এবং তার ভাই তামেরলান সারনায়েভ মিলে এ হামলা চালিয়েছিল। এ ঘটনায় প্রাণ হারায় ৩ জন। আহত হয় আরও অন্তত ২৬০ জন। তামেরলান পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। আর জোখার সারনায়েভকে গ্রেফতারের পর বিচারের প্রক্রিয়া শুরু করা হয়। ২০১৫ সালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে ম্যাসাচুসেটস-এর ফেডারেল আদালত। শুক্রবার সে রায় বাতিল করেছে আপিল আদালত।

 আদালতের রুলে বলা হয়, ম্যাসাচুসেটস-এর যে জুরিরা আগেই রায় দিয়েছেন যে জোখার দোষী, সে জুরিদের মতামতকে বাদ দিতে পারেননি ফেডারেল আদালতের বিচারপতি। মৃত্যুদণ্ডের রায় প্রদানের ক্ষেত্রে তাদের মতামতকেও আমলে নেওয়া হয়েছে। আর সেকারণে নতুন করে এ নিয়ে ট্রায়াল চালাতে বলা হয়।

/এফইউ/
সম্পর্কিত
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
‘এক ডলারের ক্ষতির বিপরীতে বহুগুণ মাশুল গুনবে যুক্তরাষ্ট্র’
মার্কিন দূতদের সঙ্গে পুতিনের ৩ ঘণ্টার বৈঠক, নেই সমাধানের আভাস
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’