'করোনাবিরোধী যুদ্ধের নতুন পর্বে যুক্তরাষ্ট্র'

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২০, ১২:১০আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১৪:৩১
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা ডেবোরা বিরক্স সতর্ক করে বলেছেন, করোনা মহামারির বিরুদ্ধে যুদ্ধের নতুন এক অধ্যায়ে প্রবেশ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে বলেন, দেশজুড়ে অত্যন্ত অস্বাভাবিকরকমে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রকোপ দেখা দেওয়ার শুরুর দিকের সময়ের চেয়ে এটি এখন আরও অনেক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

'করোনাবিরোধী যুদ্ধের নতুন পর্বে যুক্তরাষ্ট্র'

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৬ লাখ ৮৭ হাজার ৭২ জনের। সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের দিক থেকে তালিকায় সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৪৬ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে অন্ততপক্ষে ১ লাখ ৫৪ হাজার ৮৩৪ জনের।

এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি নিয়ে জনগণকে সতর্ক করেছেন হোয়াইট হাউসের করোনাবিরোধী টাস্ক ফোর্সের নেতৃত্বস্থানীয় সদস্য ডেবোরাহ বিরক্স। তিনি জানান, বড় বড় শহরগুলোর পাশাপাশি গ্রাম এলাকাতেও এখন করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে।

এ ব্যাপারে জনগণকে সতর্ক করে তিনি বলেন, ‘আপনারা যারা গ্রাম এলাকায় বসবাস করছেন তারাও এ ভাইরাস থেকে সুরক্ষিত নন। একে প্রতিরোধ করার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের শরীরেও নেই। এ মুহূর্তে এ মহামারির চিত্রটা ভিন্ন। গ্রাম ও শহর দুই জায়গাতেই এখন এর বিস্তার ঘটছে।’

গ্রাম এলাকায় বসবাসরত মানুষদেরকেও মাস্ক পরার এমন সামাজিক দূরত্ব বজায় রেখে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

/এফইউ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান