চীন, রাশিয়া ও ইরান নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে: যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০২০, ২০:৪১আপডেট : ০৮ আগস্ট ২০২০, ২০:৪১

যুক্তরাষ্ট্রের শীর্ষ একটি গোয়েন্দা সংস্থার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন বেশ কয়েকটি দেশ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে। এসব দেশের মধ্যে চীন, রাশিয়া ও ইরান রয়েছে বলে দাবি করেছেন ন্যাশনাল কাউন্টারইনটেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) পরিচালক উইলিয়াম এভানিনা। শুক্রবার এক বিবৃতিতে বলেন, এসব দেশ ‘প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবের মাধ্যমে পছন্দের প্রার্থীকে জেতাতে চাইছে। তিনি বলেন, চীন চায়না ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হোক আর রাশিয়া ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে হারাতে চায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। উইলিয়াম এভানিনা

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প শিবিরকে সাহায্য করতে রাশিয়ার হস্তক্ষেপ করে বলে আগেও যুক্তরাষ্ট্রে অভিযোগ উঠেছে। বিভিন্ন তদন্তে এর পক্ষে জোরালো কোনও প্রমাণ পাওয়া যায়নি। তারপরও শুক্রবার নতুন করে সেই অভিযোগ তোলেন উইলিয়াম এভানিনা।

শুক্রবার যুক্তরাষ্ট্রের এনসিএসসি পরিচালক উইলিয়াম এভানিনা বলেন, রাশিয়া ট্রাম্পের প্রচারণা শিবিরের কাজে গতি আনায় সাহায্য করছে। এরমধ্যে ভুল তথ্য ছড়ানোর কাজও রয়েছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ ঠেকাতে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানতে চাইলে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন বিষয়টির ওপর নিবিড় নজর রাখছে।

এনসিএসসি পরিচালক উইলিয়াম এভানিনা তার বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করতে চায় ইরান। ভোটের আগে তারা যুক্তরাষ্ট্রে বিভক্তি তৈরি করতে চায় বলেও দাবি করেন তিনি। তেহরান মনে করে ট্রাম্প পুনর্নির্বাচিত হলে ইরানের ওপর মার্কিন চাপ আরও জোরালো হবে-এমন দাবিও করেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের