রুশ ভ্যাকসিনের নাম ‘স্পুটনিক’ কেন?

বিদেশ ডেস্ক
১২ আগস্ট ২০২০, ১২:৪৫ আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৬:৪১
image

স্নায়ুযুদ্ধকালে যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের লড়াইটা ছিল মহাকাশ নিয়ে। মহাকাশে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে সেই লড়াইয়ে সোভিয়েত রাশিয়া বিজয়ী হয়েছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ঐতিহাসিক সেই মহাকাশযান স্পুটনিকের নামেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের নাম দিয়েছে রাশিয়া। তারা বলছে, প্রথম মহাকাশ যাত্রার মতোই প্রথম করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’ বিশ্বের সামনে ‘স্পুটনিক মুহূর্ত’ আকারে হাজির হয়েছে।

রুশ ভ্যাকসিনের নাম ‘স্পুটনিক’ কেন?

১৯৫৭ সালের ৪ অক্টোবর বিশ্বে মহাকাশে প্রথম পাড়ি দিয়েছিল কৃত্রিম উপগ্রহ ‘স্পুটনিক-১’। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’কে টেক্কা দেওয়ার সাফল্যে উদ্বেলিত হয়েছিল তখনকার সোভিয়েত ইউনিয়ন। এবার ভ্যাকসিনের লড়াইয়েও বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়া কোভিড-১৯ টিকার অনুমোদন দিয়েছে। একে মহাকাশযান স্পুটনিকের ওই সাফল্যের সঙ্গে এক করেই দেখছে রাশিয়া। ভ্যাকসিনটিকে রাশিয়ার বিজ্ঞানশক্তির প্রমাণ হিসেবে চিত্রিত করেছেন প্রেসিডেন্ট পুতিন।

টিকা অনুমোদনের আগে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্রিমিল দিমিত্রিভ বলেছিলেন, স্পুটনিকের মহাকাশ যাত্রা দেখে বিশ্ব চমকে গিয়েছিল। আমেরিকানরা যেমন অবাক হয়েছিল, এবারও একই ঘটনা ঘটবে। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে বিশ্ববাসী অবাক হয়ে রাশিয়ার সাফল্য দেখবে।

অবশ্য মানুষের ওপর দুই মাসেরও কম সময় পরীক্ষা চালানোর পরে চূড়ান্ত পরীক্ষার আগেই এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার রুশ স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর টিকাটির বাণিজ্যিক উৎপাদন শুরুর পথে আর কোনও বাধা নেই। বিশ্ববাজারে এ টিকা এখন পরিচিতি পাবে বিশ্বের প্রথম সেই স্যাটেলাইটের নামে ‘স্পুটনিক ভি’ হিসাবে।

তৃতীয় ধাপের চূড়ান্ত পরীক্ষার আগেই রাশিয়া তাড়াহুড়ো করে এই টিকা অনুমোদন দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
মেরুজ্যোতির নাচ দেখতে পাড়ি দিন রাশিয়ার মুরমানস্কে, খরচও তুলনামূলক কম
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক