দুই সপ্তাহের মধ্যে চিকিৎসকদের টিকা সরবরাহ করবে রাশিয়া

বিদেশ ডেস্ক
১৩ আগস্ট ২০২০, ১৩:৪৮আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৪:০৯

নিজেদের উদ্ভাবিত করোনা টিকা শিগগিরই চিকিৎসকদের কাছে পৌঁছানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে চিকিৎসকদের জন্য এ টিকার প্রথম ব্যাচ প্রস্তুত করা হবে। দুই সপ্তাহের মধ্যে চিকিৎসকদের টিকা সরবরাহ করবে রাশিয়া

মিখাইল মুরাশকো বলেন, দৃশ্যত আমাদের বিদেশি সহকর্মীরা রুশ টিকার প্রতিযোগিদের সুবিধাদি তুলে ধরছে এবং আমাদের মতামতকে সম্পূর্ণ ভিত্তিহীন হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে।

চূড়ান্ত ট্রায়াল সম্পন্ন না করেই টিকা বাজারে ছাড়ার বিষয়ে বিজ্ঞানীদের সমালোচনার মুখে মস্কোর দাবি, নিজস্ব বিশেষজ্ঞদের পর্যালোচনার পরই ক্লিনিক্যাল ট্রায়ালের ফর প্রকাশ করা হবে।

এদিকে আগ্রহী দেশগুলোকে করোনা ভ্যাকসিন সরবরাহে মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া। তিনি বলেন, মহামারির বিরুদ্ধে জয়ী হতে আন্তর্জাতিক সহযোগীদের জন্য প্রস্তুত রয়েছে মস্কো।

করোনাভাইরাসের নিরাপদ ভ্যাকসিন উদ্ভাবনে বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার মধ্যে গত ১১ আগস্ট বিশ্বের প্রথম ভ্যাকসিন হিসেবে ‘স্পুটনিক ভি’ অনুমোদনের ঘোষণা দেয় রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, এই ভ্যাকসিন ইতোমধ্যে তার মেয়ের শরীরে প্রয়োগ করা হয়েছে। তবে রাশিয়ার ঘোষণার পরই ভ্যাকসিনটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শুরু করে বিভিন্ন দেশ। তবে মস্কোর দাবি, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই এর অনুমোদন দেওয়া হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী