ছোট ভাইকে দেখতে হাসপাতালে ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৫ আগস্ট ২০২০, ১২:১৬আপডেট : ১৫ আগস্ট ২০২০, ১৩:১৩

ছোট ভাই রবার্ট ট্রাম্পকে দেখতে হাসপাতালে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, নিউ ইয়র্কের হাসপাতালে চিকিৎসাধীন ট্রাম্প খারাপ সময় পার করছেন।

ছোট ভাইকে দেখতে হাসপাতালে ট্রাম্প

শুক্রবার সন্ধ্যায় ট্রাম্প তার ভাই রবার্টকে দেখতে প্রেসবিটারিয়ান হসপিটালে যান। সে সময় তার মুখে মাস্ক ছিল। তিনি প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেছেন।

বিবিসি বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, রবার্ট ট্রাম্প (৭২) গুরুতর অসুস্থ। তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছেন তা জানা যায়নি।

বর্তমানে ট্রাম্পের ইম্পায়ার'স রিয়েল এস্টেট বিনিয়োগে সব কিছুর দেখাশোনার দায়িত্বে রয়েছেন রবার্ট। হাসপাতালে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন,  ‘সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুন। সে খুব খারাপ সময় পার করছে।’

হাসপাতালে ভাইকে দেখে আসার পরই নিউ জার্সিতে নিজের গলফ ক্লাবে সময় কাটাতে গেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি খুব চমৎকার একজনকে ভাই হিসেবে পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। সে এখন হাসপাতালে। আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। তবে এখন তাকে কঠিন সময় পার করতে হচ্ছে।’

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন রবার্ট ট্রাম্প।

/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম