বেলারুশে শীর্ষ দুই বিরোধী নেতা গ্রেফতার, নোবেলজয়ীকে তলব

বিদেশ ডেস্ক
২৫ আগস্ট ২০২০, ০৬:২৪আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৬:২৪

নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি উপেক্ষা করে বেলারুশে লাখো মানুষের সরকার বিরোধী বিক্ষোভের পরদিনই গ্রেফতার হয়েছেন দেশটির দুই শীর্ষ নেতা। এছাড়া সোমবার (২৪ আগস্ট) জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে দেশটির এক নোবেল পুরস্কার বিজয়ীকেও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সোমবার সংবাদ সম্মেলন করেন সমন্বয় কাউন্সিলের কয়েক সদস্য

গত ২৬ বছরের শাসনকালে সবচেয়ে বড় হুমকির মুখে পড়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকো। এ মাসে অনুষ্ঠিত এক নির্বাচনে জালিয়াতির অভিযোগ ওঠার পর শুরু হয় তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ। গত রবিবার রাজধানী মিনস্কে বিক্ষোভ করে লাখ লাখ মানুষ। তবে এখনও নরম হতে নারাজ প্রেসিডেন্ট লুকাশেনকো। গত সপ্তাহেও বিক্ষোভকারীদের ‘ইদুর’ আখ্যা দিয়েছেন তিনি। রাজধানীতে যে কোনও বিক্ষোভ নস্যাৎ করতে তিনি পুলিশকে নির্দেশ দেওয়ার পরও রবিবার অনুষ্ঠিত হয়েছে দেশটির অন্যতম বড় বিক্ষোভ।

প্রেসিডেন্ট লুকাশেনকোর পদত্যাগ দাবিতে গত সপ্তাহে দেশটিতে গড়ে তোলা হয়েছে সমন্বয় কাউন্সিল। ওই কাউন্সিলের এক মুখপাত্র জানিয়েছেন, সোমবার তাদের দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তিনি জানান, সোমবার একটি কারখানার প্রবেশ দ্বারের কাছ থেকে গ্রেফতার হয়েছেন ওলগা কোভালকোভা এবং সের্গেই দাইলেভস্কি।

এদিকে বেলারুশের নোবেলজয়ী লেখক স্টেভলানা আলেক্সিভিচকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে রাষ্ট্রীয় তদন্তকারীরা। সমন্বয় কাউন্সিলের বিরুদ্ধে দায়ের করা একটি অপরাধ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এর সদস্য আলেক্সিভিচকে তলব করা হয় বলে জানিয়েছেন কাউন্সিলের মুখপাত্র। আগামী বুধবার তাকে তদন্তকারীদের মুখোমুখি হতে বলা হয়েছে। ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান স্টেভলানা আলেক্সিভিচ।

বেলারুশ সরকারের অভিযোগ অবৈধভাবে ক্ষমতা দখল করতে গঠন করা হয়েছে সমন্বয় কাউন্সিল। এই অভিযোগে ইতোমধ্যে অপরাধের মামলাও দায়ের করা হয়েছে। বিক্ষোভ শুরুর পর থেকে ইতোমধ্যে দেশটির বেশ কয়েক জন শীর্ষ বিরোধী নেতা হয় দেশ ছেড়ে পালিয়েছেন নয়তো কারাবন্দি হয়েছেন।

তবে আন্দোলন অব্যাহত রেখেছে সমন্বয় কাউন্সিল। এর অন্যতম সদস্য মারিয়া কোলেসনিকোভা বলেন, ‘বেলারুশ বদলে গেছে আর কর্তৃপক্ষকে অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে হবে।’

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
২৩৭ শিক্ষার্থীর প্রাথমিকের বৃত্তির ফল গায়েব করলো কারা? 
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
‘সব প্রস্তুতি শেষ’, ইরানে নজিরবিহীন হামলার ইঙ্গিত ট্রাম্পের
একসঙ্গে ১৪ নেতাকে শোকজ করলো ছাত্রদল
একসঙ্গে ১৪ নেতাকে শোকজ করলো ছাত্রদল
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন  
বুথ পাহারা দেওয়া সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে জেলা প্রশাসন