লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব

বিদেশ ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২০, ০২:২১আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪৫

নানা সংকটে জর্জরিত লেবাননে নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন জার্মানিতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তফা আদিব। সোমবার (৩১ আগস্ট) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতাদের সমর্থন পান তিনি। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং সৌদি আরবের সমর্থন পাওয়া সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরির দলসহ ছোট ছোট দলের বেশ কয়েকটি জোটই তাকে সমর্থন দেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েই এই কূটনীতিক বলেছেন, কথার ফুলঝরি আর প্রতিশ্রুতি দেওয়ার মতো সময় আর নেই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। লেবাননের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা আদিব

গত ৪ আগস্ট বৈরুত বন্দরে রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দুইশ’ মানুষের মৃত্যুর পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লেবানন। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় মাত্র এক বছর আগে দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী হাসান দিয়াব সরকার। তাকেও প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। তবে তার জয়ের ব্যবধান ছিল খুবই সামান্য।

কিন্তু সোমবার ভোটদানে সক্ষম ১২০ আইনপ্রণেতার মধ্যে ৯০ জনেরই সমর্থন পেয়েছেন মুস্তফা আদিব। মাত্র ১৭ জন আইনপ্রণেতা অন্য প্রার্থীদের ভোট দিয়েছেন। এরমধ্যে ১৪ ভোট পেয়েছেন দেশটির একটি আন্তর্জাতিক আদালতের বিচারক নাওয়াফ সালাম। আর বাকি আইনপ্রণেতারা ভোটদানে বিরত থেকেছেন।

৪৮ বছর বয়সী মুস্তফা আদিব লেবাননের জনগণের মধ্যে খুবই স্বল্প পরিচিত। ২০১৩ সাল থেকে বার্লিনে লেবাননের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন তিনি। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের নাজিব মিকাতির উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। আর অনেকেই তাকে দেশটির মূল রাজনৈতিক দলগুলোর ঘনিষ্ঠ ব্যক্তি বলেও মনে করে থাকেন।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুস্তফা আদিব বলেছেন, ‘লেবাননের জনগণের মাঝে আকাঙ্ক্ষা পুনর্বহাল করতে এখন হাতে হাত রেখে কাজ করার সময়। আশা করছি সর্বশক্তিমানের দয়ায় প্রয়োজনীয় আর্থিক এবং অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন করতে আমরা যোগ্য বিশেষজ্ঞ এবং দক্ষ পেশাজীবীদের মনোনীত করতে সক্ষম হবো।’

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
২০ রুপি ঘুষের অভিযোগে ৩০ বছরের আইনি লড়াই, খালাস দুই সরকারি কর্মচারী
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
সর্বশেষ খবর
‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের সঙ্গে বাণিজ্য করলেই নিষেধাজ্ঞা
‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের সঙ্গে বাণিজ্য করলেই নিষেধাজ্ঞা
আমির খানের ফিটনেস-রহস্য জানালেন নিজেই
আমির খানের ফিটনেস-রহস্য জানালেন নিজেই
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
লেখালেখিই হতে পারে ক্যারিয়ার, কীভাবে শুরু করবেন
লেখালেখিই হতে পারে ক্যারিয়ার, কীভাবে শুরু করবেন
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক