অস্ত্র ব্যবসায়ে নামার ইঙ্গিত ইরানের

বিদেশ ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৯

জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলেই অস্ত্র ব্যবসায়ে নামার ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরান থেকে প্রকাশিত একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি। আগামী অক্টোবর মাসে দেশটির ওপর থেকে এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। এরপর থেকেই বিভিন্ন দেশে অস্ত্র রফতানিতে জোর দেবে তেহরান। অস্ত্র ব্যবসায়ে নামার ইঙ্গিত ইরানের

জেনারেল হাতামি বলেন, বিশ্বের যেসব দেশ অস্ত্র তৈরির দিক দিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে, ইরান তার অন্যতম। তেহরান তার সামরিক চাহিদার শতকরা ৯০ ভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করে থাকে।

তিনি বলেন, ‘আমাদের যে পরিমাণ অস্ত্র আমদানি করতে হয়, নিশ্চিতভাবে তারচেয়ে বেশি আমরা রফতানি করতে সক্ষম হবো। অবশ্যই আমরা আমাদের বৈধ অধিকার ব্যবহার করবো। নিষেধাজ্ঞা উঠে গেলে মিত্রদের কাছে আমরা অস্ত্র রফতানি করবো।’

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাসের মধ্য দিয়ে সেই সমঝোতা অনুমোদন করা হয়। প্রস্তাবের একটি ধারায় বলা হয়েছে, ইরান যদি পরিপূর্ণভাবে সমঝোতা বাস্তবায়ন করে তাহলে পাঁচ বছর পর তেহরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। সেই হিসেবে অক্টোবর মাসে দেশটির ওপর থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা রয়েছে। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
নতুন দেশ গড়তে গিয়ে ব্যর্থ টেক উদ্যোক্তা
চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি
ইরানে হামলা বন্ধে ট্রাম্পকে কেন চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
সর্বশেষ খবর
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুবাইফেরত যাত্রীর প্যান্টের নিচে মিললো দেড় কেজি স্বর্ণ
দুবাইফেরত যাত্রীর প্যান্টের নিচে মিললো দেড় কেজি স্বর্ণ
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
ভোরেই বৃষ্টিতে ভিজলো রাজধানী, কেমন যাবে সারাদিন
জবির আবাসন প্রকল্পে ইউটার্ন, ১৬০০ থেকে কমে আসন ৬০০ শিক্ষার্থীর
জবির আবাসন প্রকল্পে ইউটার্ন, ১৬০০ থেকে কমে আসন ৬০০ শিক্ষার্থীর
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল
নারী চিকিৎসক হত্যা: জুতার ছাপের বিষয়ে যা বললেন গ্রেফতার সোহেল