লেবাননে হিজবুল্লাহর অস্ত্র গুদামে বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ২২:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৩৬

লেবাননের প্রভাবশালী শিয়া মতাদর্শিক গোষ্ঠী হিজবুল্লাহর একটি অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানী বৈরুত থেকে ৫০ কিলোমিটার দক্ষিণের আইন কানা গ্রামে এই বিস্ফোরণ ঘটে। দেশজুড়ে আতঙ্ক তৈরি করা এই বিস্ফোরণের জন্য যান্ত্রিক ত্রুটিকে দায়ী করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, বিস্ফোরণের পর আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেলেও এতে কেউ হতাহত হয়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। লেবাননে হিজবুল্লাহর অস্ত্র গুদামে বিস্ফোরণ

প্রায় সাত সপ্তাহ আগে লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে একটি রাসায়নিক গুদামে ভয়াবহ বিস্ফোরণে প্রায় দুইশ’ মানুষের প্রাণহানি হয়। আহত হয় আরও প্রায় সাড়ে ছয় হাজার। ক্ষতিগ্রস্ত হয় শত শত বাড়িঘর। অনিরাপদভাবে মজুত করা প্রায় তিন হাজার টন অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরিত হয়ে এই ধ্বংসযজ্ঞ ঘটে।

বৈরুত বন্দরের ধ্বংসযজ্ঞের ভয়াবহতার চিহ্ন মুছে যাওয়ার আগেই মঙ্গলবার হিজবুল্লাহর অস্ত্র গুদামে বিস্ফোরণ ঘটে। কয়েক কিলোমিটার দূর থেকে শোনা যায় ওই বিস্ফোরণের শব্দ। স্থানীয় এক সাংবাদিক জানিয়েছেন, অস্ত্র মজুত রাখা একটি বাড়িতে এই বিস্ফোরণ ঘটে। বাড়িটি হিজবুল্লাহ সমর্থিত একটি প্রতিষ্ঠানের।

হিজবুল্লাহর তরফ থেকে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে। তবে সেটি কোন ধরনের ত্রুটি সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর প্রহরীরা ওই এলাকা ঘিরে রেখেছে।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম