উইসকনসিনে মেইল ইন ব্যালট পাঠানোর সময়সীমা বাড়ছে না

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২০, ১৮:২১আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৮:২৮
image

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের আগাম ভোটের ব্যালট ডাকযোগে ফেরত পাঠানোর সময়সীমা বাড়াতে নিম্ন আদালতের দেওয়া নির্দেশ খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। সোমবার (২৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট জানিয়েছে, ৩ নভেম্বর ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই মেইল ইন ব্যালটগুলো নির্বাচন কর্তৃপক্ষের হাতে পৌঁছাতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উইসকনসিনে মেইল ইন ব্যালট পাঠানোর সময়সীমা বাড়ছে না

যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক কর্মদিবসে নির্বাচন হয় বলে অনেক মানুষ সশরীরে ভোট দিতে পারেন না৷ কাজের সূত্রে দূরে থাকার কারণেও কারও কারও ভোট দিতে সমস্যা হয়৷ এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সে দেশে আগাম ভোট দিয়ে ডাকযোগে ব্যালট পাঠানোর বিধান রয়েছে৷

গত ৮ অক্টোবর ইউএস ডিস্ট্রিক্ট বিচারপতি উইলিয়াম কোনলি রুল জারি করে উইসকনসিনে মেইল ইন ব্যালট পাঠানোর সময়সীমা বাড়িয়ে দিয়েছিলেন। তার রায় অনুযায়ী, ভোটাররা ৩ নভেম্বর নির্বাচনের দিন পর্যন্ত ভোট দিয়ে সে ব্যালট জমা দেওয়ার জন্য অতিরিক্ত ছয়দিন সময় পেতেন।

কোনলি’র দেওয়া সে আদেশটি সোমবার খারিজ করে দেন রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট। এখন ভোটগ্রহণ শেষ হওয়ার মধ্যেই নির্বাচন কর্তৃপক্ষের হাতে মেইল ইন ব্যালটগুলো পৌঁছাতে হবে।

সোমবার এ আদেশ প্রদানের আগে সুপ্রিম কোর্টে ভোটাভুটি হয়েছে। ট্রাম্প মনোনীত বিচারপতি অ্যামি কোনি বারেটের নিয়োগ নিশ্চিত হওয়ার আগেই এ রায় হয়েছে। সে কারণে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৯ জন হলেও এদিন ৮ জন ভোটাভুটিতে অংশ নিয়েছেন। ৫ জন রায়ের পক্ষে এবং ৩ জন বিপক্ষে ভোট দেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম