এবার ফ্রান্সে যাজকের ওপর বন্দুক হামলা

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০২০, ২৩:৩০আপডেট : ০১ নভেম্বর ২০২০, ১০:৫৭

ফ্রান্সের লিয়ন শহরে একটি অর্থোডক্স চার্চের যাজকের ওপর বন্দুক হামলা চালানো হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে চালানো এই হামলায় মারাত্মক আহত হয়েছেন ওই যাজক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গুলি চালানোর পর হামলাকারী পালিয়ে গেছে। গির্জার বাইরে ফ্রান্সের নিরাপত্তা বাহিনীর অবস্থান

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এই ঘটনায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ম্যাক্রোঁ। এরপরই গত বৃহস্পতিবার দেশটির নিস শহরের একটি চার্চে ছুরি হামলা চালিয়ে এক নারীসহ তিনজনকে হত্যা করে এক তিউনেসীয় যুবক। ওই ঘটনাকে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা আখ্যা দেন ম্যাক্রোঁ।

শনিবার লিয়ন শহরের চার্চের কাছে যাজকের ওপর দুইবার গুলি চালানো হয়। পুলিশ সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, সংকটাপন্ন অবস্থায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চার্চটি গ্রিক অর্থোডক্সদের। হামলার পর ঘটনাস্থলটি ঘিরে ফেলেছে পুলিশ।

এর আগে ফ্রান্সে আরও সন্ত্রাসী হামলা হতে পারে বলে সতর্ক করেন ফ্রান্স সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। প্রার্থনাস্থল ও স্কুলের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলো রক্ষায় হাজার হাজার সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

/জেজে/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম