বাইডেন জিতলে টুইটারের বিশেষ সুবিধা হারাবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০২০, ১৯:১৫আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২০:৪৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন জিতলে মাইক্রো ব্লগিং সাইট টুইটারের বিশেষ সুবিধা হারাবেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নীতি ভঙ্গ করায় জানুয়ারিতে মেয়াদ শেষ হয়ে গেলেই ট্রাম্পকে দিয়ে আসা ‘স্পেশাল ট্রিটমেন্ট’ বাতিল করা হবে। টুইটারের ‘ওয়ার্ল্ড লিডার’ ক্যাটাগরির আওতায় পড়ায় এতদিন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি। বাইডেন জিতলে টুইটারের বিশেষ সুবিধা হারাবেন ট্রাম্প

টুইটারের ওয়ার্ল্ড লিডার নীতির আওতায় মূলত বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্যান্য শাসক পড়ে থাকেন। এসব নেতার মধ্যে যাদের যথেষ্ট সংবাদমূল্য রয়েছে বলে টুইটার মনে করে তারা বিশেষ কিছু নিয়ম ভঙ্গ করলেও (মারাত্মক কিছু ব্যতিক্রম ছাড়া) ব্যবস্থা নেয় না মাইক্রো ব্লগিং সাইটটি। বর্তমানে সেই সুবিধা ভোগ করে আসছেন তিনি।

গত কয়েক মাসে ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু পোস্ট সতর্কতা চিহ্ন যোগ করে গোপন করে রাখে টুইটার। সতর্কতা পড়ার পর আগ্রহীরা ক্লিক করে সেসব পোস্ট দেখতে পেতেন। বিশেষ ক্যাটাগরির আওতায় পড়ায় এই সুবিধা পেয়ে আসছিলেন তিনি।

তবে টুইটার বলছে, এই বিশেষ সুবিধা কেবল নির্বাচিত কর্মকর্তা কিংবা প্রতিদ্বন্দ্বিতায় থাকা ব্যক্তিরাই পেয়ে থাকেন। ফলে ট্রাম্প যদি নির্বাচনে হেরে যান আর আবারও সাধারণ নাগরিকে পরিণত হন তাহলে অন্য ব্যবহারকারীদের মতোই সেবা পাবেন তিনি। কোনও বিশেষ সুবিধা নয়। ফলে টুইটারের নীতি ভঙ্গ করলে অ্যাকাউন্ট সাময়িক বাতিল থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে। উল্লেখ্য, টুইটারে অন্যতম জনপ্রিয় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। মাইক্রো ব্লগিং সাইটটিতে তাকে অনুসরণ করে প্রায় আট কোটি ৮০ লাখ মানুষ।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলের গাণিতিক হিসাবে এখনও ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা থাকলেও প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে ক্রমাগত পিছিয়ে পড়ছেন তিনি।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম