আফগানিস্তানে ১৪ বছরে হত্যা ও অঙ্গহানির শিকার ২৬ হাজার শিশু

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ১৮:৩৩আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৮:৩৬
image

যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে গত ১৪ বছরে প্রতিদিন গড়ে পাঁচজন শিশু হতাহত হচ্ছে। ২০০৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্তত ২৬ হাজার ২৫ জন শিশু হত্যাকাণ্ড কিংবা অঙ্গহানির শিকার হয়েছে। জাতিসংঘের বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে শিশুবিষয়ক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন এ তথ্য জানিয়েছে। জেনেভায় আফগানিস্তানবিষয়ক আন্তর্জাতিক দাতাদের সম্মেলনেকে সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

আফগানিস্তানে ১৪ বছরে হত্যা ও অঙ্গহানির শিকার ২৬ হাজার শিশু

শুক্রবার (২০ নভেম্বর) সেভ দ্য চিলড্রেনের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে শিশুদের জন্য শীর্ষ ১১ বিপজ্জনক দেশের একটি আফগানিস্তান। ২০১৯ সালে বিশ্বে বিভিন্ন সংঘাতে যত হত্যাকাণ্ড ও অঙ্গহানি হয়েছে তার একটা বড় অংশ ঘটেছে আফগানিস্তানে। দেশটিতে ৮৭৪ জন আফগান শিশু হত্যার শিকার হয়েছে। অঙ্গহানি করা হয়েছে ২ হাজার ২৭৫ জনের। গত বছর হতাহতদের দুই-তৃতীয়াংশেরও বেশি ছেলে শিশু।

আফগানিস্তানের স্কুলগুলোও নিয়মিত হামলার শিকার হচ্ছে। সেভ দ্য চিলড্রেনের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের স্কুলগুলোতে তিন শতাধিক হামলা হয়েছে।

সোমবার জেনেভায় ২০২০ আফগানিস্তান কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশুদের ভবিষ্যত সুরক্ষিত করতে ব্যবস্থা নেওয়ার জন্য দাতা দেশগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি। 

/এফইউ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের