আফগানিস্তানকে ৬৩৪ কোটি টাকা দেবে তুরস্ক

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০২০, ১৪:১১আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ১৮:০৬

আগামী দুই বছরে আফগানিস্তানকে ৭৫ মিলিয়ন ডলার দেবে তুরস্ক। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৬৩৪ কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা। মঙ্গলবার জেনেভায় আফগানিস্তান কনফারেন্সে এ অর্থ সহায়তার ঘোষণা দেয় তুরস্ক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। আফগানিস্তানকে ৬৩৪ কোটি টাকা দেবে তুরস্ক

ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেনেভার এ সম্মেলনে অংশ নেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক হাকান তেকিন। তিনি বলেন, প্রকল্পের আলোকে আফগান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে দেশটিকে ৭৫ মিলিয়ন ডলার দেবে তুরস্ক।

হাকান তেকিন বলেন, আফগানিস্তানের শান্তি ও উন্নয়নের জন্য তুরস্কের সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, বার্থ ক্লিনিক, শিক্ষাকেন্দ্র, বিশ্ববিদ্যালয় ও মসজিদগুলোকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। ফলে আমরা জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির জন্য আমাদের আহ্বানের পুনরাবৃত্তি করছি।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম