ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত তুরস্কের

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০২০, ১৯:২৬আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১১:৪৫

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে তুরস্ক। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে রবিবার নিজ দেশের এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত তুরস্কের

টুইটারে দেওয়া এক পোস্টে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি আমাদের আন্তরিক সমর্থন রয়েছে। আমরা সব সময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন দিয়ে যাবো।’

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক এক বিবৃতিতেও ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

১৯৮৭ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি প্রস্তাব পাস করে জাতিসংঘ। এরপর থেকে দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রস্তাব অনুযায়ী ফিলিস্তিন ও ইসরায়েল- আলাদা দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়। তবে যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বলপূর্বক একের পর ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নিচ্ছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে এ ইস্যুতে জোরালো ভূমিকা নিয়েছে তুরস্ক। জাতিসংঘে দেওয়া ভাষণে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/বিএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী