ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, ঘরবাড়ি ছাড়ছে মানুষ

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ১৫:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৫:৫৭

ইন্দোনেশিয়ায় কয়েক মাসের মধ্যেই তৃতীয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এবার লাভা ও ছাঁই বেরুচ্ছে ইলি লিউওটোলোক আগ্নেয়গিরি থেকে। রবিবার প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই আগ্নেয়গিরির ঢালে থাকা ২৮টি গ্রামের প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, ঘরবাড়ি ছাড়ছে মানুষ

সংবাদ সংস্থা রয়টার্সকে ১৭ বছর বয়সী মুহাম্মদ লিহান জানিয়েছেন, তিনি এই অগ্ন্যুৎপাতের শুরু থেকেই দেখেছেন। আগুনের তীব্রতায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে। লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজ শুরু করে। কিন্তু অন্যত্র চলে যাওয়ার মতো অর্থ অনেকের কাছেই ছিল না। তবে স্বস্তির বিষয় হচ্ছে, আগুন ছড়িয়ে পড়লেও অগ্ন্যুৎপাতে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পরই স্থানীয় বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। এখনও সেখানে অগ্নুৎপাত হচ্ছে। ফলে ওই এলাকায় বিমান চলাচলে সতর্কতা জারি করা হয়েছে।

সরকারের তরফ থেকে বলা হয়েছে, সবাই যেন মাস্ক পরেন এবং চোখ ঢেকে রাখার ব্যবস্থা করেন। তাছাড়া শরীরের খোলা অংশে ছাই পড়লে সেখানেও অসুবিধা হতে পারে। চার কিলোমিটার এলাকা পর্যন্ত বসবাসকারী মানুষকে সতর্ক করে বলা হয়েছে, লাভা স্রোত ও ছাই সেখান পর্যন্ত যেতে পারে। বিষাক্ত গ্যাসও যেতে পারে।

মাউন্ট ইলি লিউওটোলোকের উচ্চতা পাঁচ হাজার ৪২৩ ফুট। গত কয়েক মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় আগ্নেয়গিরি থেকে লাভাস্রোত বের হলো ইন্দোনেশিয়ায়। এর আগে জাভা ও সুমাত্রায় দুইটি আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়েছে। ইন্দোনেশিয়ার ১৭ হাজার দ্বীপে ৪০০ আগ্নেয়গিরি আছে। বলা হয় রিং অব ফায়ারের ওপর রয়েছে এই দ্বীপপুঞ্জ। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম