ফাইজারের টিকা নিলেন সৌদি বাদশা

বিদেশ ডেস্ক
০৯ জানুয়ারি ২০২১, ০৮:৩৮আপডেট : ০৯ জানুয়ারি ২০২১, ১০:১৩
image

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ কোভিড-১৯ প্রতিরোধে ফাইজারের টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য দিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৮ জানুয়ারি) সৌদি আরবের অর্থনৈতিক জোন হিসেবে পরিচিত নিওম সিটিতে  টিকা নিয়েছেন বাদশাহ সালমান। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বাদশার টিকা নেওয়ার দুটি ছবি এবং একটি ছোট ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে, একজন স্বাস্থ্যকর্মী বাদশা সালমানকে টিকা দিচ্ছেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত ১৭ ডিসেম্বর থেকে সৌদি আরবে ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেওয়া শুরু করে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে তিন ধাপে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

প্রথম ধাপে ৬৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় ধাপে ৫০ বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেওয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই টিকা তাদের দেশের নাগরিক ও বাসিন্দাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে।

সৌদি আরবে এখন পর্যন্ত ৩ লাখ ৬৩ হাজারের মতো করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজারের বেশি মানুষের।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন হামলার পর সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন চালু
জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের সঙ্গে বৈঠকে আগ্রহী যুক্তরাষ্ট্র
নতুন অস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে হামলার হুঁশিয়ারি ইরানের
সর্বশেষ খবর
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
ফিদে আরবিটারস অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হারুন
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
নিম্ন আয়ের দেশের ঋণ মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক: আইএমএফ
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
গভীর নিম্নচাপে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
‘সৌদি আরবকে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে মর্যাদা দেয় বাংলাদেশ’ 
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার