ট্রাম্পের নির্লজ্জ বিদায় উদযাপন করছে ইরান: রুহানি

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২১, ০৯:৩৬ আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ০৯:৩৬

ইরানের জনগণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম অপমানজনক বিদায় উদযাপন করছে; বলেছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।  আমেরিকায় নতুন প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে দেশটির জনগণ ভয়াবহ রকম বিভক্ত হয়ে পড়েছে বল মন্তব্য করেছেন তিনি। তেহরান টাইমস-এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ৬ জানুয়ারি (বুধবার) বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক দাঙ্গাবাজরা দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা ও নারীসহ পাঁচজন নিহত হয়। ওই ঘটনার দায়ে মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার ট্রাম্পকে অভিশংসিত করেছে।

প্রেসিডেন্ট রুহানি বুধবার তেহরানে এক বক্তৃতায় বলেন, “যেদিন ইরানি জনগণ চাপপ্রয়োগ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের বিজয় অনুভব করছে সেই একইদিন আমেরিকার জনগণ তাদের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে বিশাল ব্যর্থতা ও নিজেদের মধ্যে ভয়াবহ বিভক্তি প্রত্যক্ষ করছে।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাসী মার্কিন যুক্তরাষ্ট্রের একজন ‘স্বৈরশাসকের’ পতনের ‘অভূতপূর্ব ঘটনা’র সাক্ষী হতে যাচ্ছে।  তিনি বলেন, “ট্রাম্প প্রশাসনের অপমানজনক বিদায় প্রমাণ করছে, বলপ্রয়োগ, বর্ণবাদ ও আইন লঙ্ঘনের পরিণতি ভালো হয় না।”

হাসান রুহানি বলেন, “আমরা শুধুমাত্র আমেরিকার একটি প্রশাসনের পতন দেখছি না বরং একইসঙ্গে ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতির করুণ পরিণতি দেখতে পাচ্ছি।”

ইরানের প্রেসিডেন্ট বলেন, “যে ব্যক্তির রাজনৈতিক বোঝাপড়ার অভাব রয়েছে তার হাতে একটি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আর তার সঙ্গে জুটেছিল এক নির্বোধ পররাষ্ট্রমন্ত্রী এবং একজন অজ্ঞ ও উগ্র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সেই প্রেসিডেন্ট জুয়ার বাজির মতো করে এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে সব সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। আর এসব কিছুর পরিণতি আমরা এখন প্রত্যক্ষ করছি।”

/বিএ/
সম্পর্কিত
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘হরমুজ পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনায় খামেনির সমর্থন রয়েছে’
সর্বশেষ খবর
কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু স্পেনের
কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু স্পেনের
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
ইরানের হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, নতুন হামলার ইঙ্গিত
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
‘জুলাই থেকে বিএনপি শিক্ষা নেয়নি, তাই দলীয়করণ করছে’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
‘বদরুদ্দীন উমর ছিলেন মার্কস-এঙ্গেলস-লেনিনের যোগ্য শীষ্য’
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?