ট্রাম্প নিষিদ্ধ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে কমেছে ভুয়া তথ্য

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১৪:০২ আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৪:১০
image

টুইটারসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষিদ্ধ হওয়ার পর থেকে অনলাইনে ভুয়া তথ্যের ছড়াছড়ি কমেছে। স্যান ফ্রান্সিসকোভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিগনাল ল্যাবস-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত কয়েক দিনে নির্বাচনে জালিয়াতি সংক্রান্ত তথ্যের পরিমাণ ৭৩ শতাংশ কমেছে।

৬ জানুয়ারি (বুধবার) নতুন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের জয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে চালানো সমর্থকদের হামলায় সরাসরি ট্রাম্পকে দায়ী করা হচ্ছে। উসকানিমূলক বক্তব্য প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট। বিক্ষুব্ধদের উদ্দেশে ট্রাম্প টুইটে লিখেছিলেন ‘আমি তোমাদের ভালোবাসি’। তাদের ‘দেশপ্রেমিক’ বলেও উল্লেখ করেছিলেন ট্রাম্প। ক্যাপিটল হিলের সহিংসতার পর প্রথমে টুইটার থেকে, এবং পরবর্তীতে ফেসবুক, ইনসটাগ্রাম ও ইউটিউব থেকেও নিষিদ্ধ হন ট্রাম্প।

এই নিষেধাজ্ঞার পর টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যমে নির্বাচনসংক্রান্ত ভুয়া তথ্য অনেক কমে গেছে বলে গবেষণা প্রতিবেদনে দাবি করেছে জিগন্যাল ল্যাবস। এ গবেষণার আওতায় গত সপ্তাহের শনিবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমের তৎপরতা বিশ্লেষণ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে মিথ্যা তথ্য কতটা ব্যাপকভাবে প্রবাহিত হয়, তা এ গবেষণায় উঠে আসে। শুধু তা-ই নয়, সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য যে জোরদার হয়, সেটিও দেখানো হয়েছে। জিগনাল বলছে, এক সপ্তাহে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্যের সংখ্যা ২৫ লাখ থেকে কমে ৬ লাখ ৮৮ হাজারে দাঁড়িয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
বক্তব্যে জীবনের ক্ষণস্থায়িত্বের কথা বলার পরই ক্রুশ ভেঙে পড়ে পাদ্রীর মৃত্যু
শান্তি আলোচনা চালু রাখতেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা স্থগিত: ট্রাম্প
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি?
সর্বশেষ খবর
আধা কিলোমিটারের মধ্যে ৩৫৩ প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়
আধা কিলোমিটারের মধ্যে ৩৫৩ প্রতিমা, দেখতে দর্শনার্থীদের ভিড়
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
‘পুলিশ ইকুইপ্ট নয়, নিরাপত্তার স্বার্থে অস্ত্র হাতে রেখেছিলাম’
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী