সময়ের আগেই থেমে গেলো নাসার মেগা রকেটের ইঞ্জিন পরীক্ষা

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২১, ১৭:১০আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৪:০৯
image

মার্কিন মহাকাশ সংস্থা (নাসা) এর তৈরি নতুন উৎক্ষেপণ রকেট (এসএলএস)-এর ইঞ্জিন পরীক্ষা নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। শনিবার (১৭ জানুয়ারি) আট মিনিটের জন্য ইঞ্জিনগুলোতে আগুন জ্বালানোর কথা থাকলেও এক ‍মিনিটের মাথায় এর সমাপ্তি ঘোষণা করা হয়। তবে একে ব্যর্থতা বলতে রাজি নন নাসার বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নাসার আর্টেমিস লুনার মিশন প্রোগ্রামের অংশ এসএলএস। আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই মিশন। এর অংশ হিসেবে ২০২৪ সালে চাঁদে প্রথম নারী মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের। আর সে মহাকাশযান উৎক্ষেপণ করা হবে নতুন এ এসএলএস রকেট থেকে।

এ উৎক্ষেপণ ব্যবস্থাকে (এসএলএস) নিজেদের তৈরি এ যাবতকালের সবচেয়ে শক্তিশালী উৎক্ষেপণ রকেট বলে দাবি করছে নাসা। এজন্য একে ডাকা হচ্ছে মেগা রকেট নামে। লঞ্চ প্যাডে বসানোর পর এটি ঠিকমতো কাজ করবে কিনা তা নিয়ে আটটি পরীক্ষা চালানোর পরিকল্পনা করেছিল সংস্থাটি। শনিবার (১৭ জানুয়ারি) শেষ তথা অষ্টম পরীক্ষা চালানোর কথা ছিল তাদের। এর অংশ হিসেবে এদিন মিসিসিপি স্টেনিস মহাকাশ কেন্দ্রে রকেটটির চারটি ইঞ্জিনে আট মিনিটের পরীক্ষা চালানোর সিদ্ধান্ত হয়।

শনিবার পরীক্ষার অংশ হিসেবে রকেটগুলোতে ফায়ার করা হয়। তবে এক মিনিটের কিছু বেশি সময় ধরে সেগুলো জ্বলার পর পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।  

নাসার আলাবামাভিত্তিক মার্শাল স্পেস সেন্টারের এসএলএস প্রোগ্রাম ম্যানেজার জন হনিকাট জানান, ঠিক কী ঘটেছিলো তা এখনও জানার চেষ্টা চলছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম