রাশিয়াজুড়ে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড়, আটক তিন সহস্রাধিক

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ০৯:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০৯:৫৩

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা আলেক্সাই নাভালনি সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবারের এ কর্মসূচিকে ঘিরে তিন হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের। আটককৃতদের মধ্যে নাভালনির স্ত্রী, তার মুখপাত্র এবং আইনজীবীও রয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সস্ত্রীক কারাবন্দি বিরোধী নেতা আলেক্সাই নাভালনির মুক্তির দাবিতে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। সরকারের পক্ষ থেকে বিক্ষোভে অংশগ্রহণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বলা হয়, বিক্ষোভ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। রাজপথে নামলে কারাগারে পাঠানোরও হুঁশিয়ারি দেয় কর্তৃপক্ষ। তবে সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে তীব্র শীতের মধ্যেই ১০০টিরও বেশি শহরের রাজপথে নেমে আসে নাভালনি সমর্থকরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মস্কোর বিক্ষোভে অন্তত ৪০ হাজার মানুষ অংশ নিয়েছে, তবে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আন্দোলনকারীদের সংখ্যা ছিল চার হাজারের মতো। পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ায় এই মাত্রার বিক্ষোভ আগে কখনও দেখা যায়নি। আর মস্কোতে গত ১০ বছরের মধ্যে এতো বড় পরিসরে বিক্ষোভ আর হয়নি।

পর্যবেক্ষক সংস্থা ওভিডি ইনফো জানিয়েছে, শনিবারের কর্মসূচি ঘিরে দেশজুড়ে অন্তত তিন হাজার ৬০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানী মস্কোতেই এক হাজার ৯৯ জনকে আটক করা হয়েছে। সেইন্ট পিটার্সবার্গ থেকে ৩৮৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে গত রবিবার দেশে ফিরে বিমানবন্দরে আটক হন। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় মস্কোর একটি আদালত।

নাভালনিকে বন্দি রাখার পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিক্ষোভের ডাক দেয় তার সমর্থকেরা। শনিবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়। ভ্লাদিভোস্তক শহরে প্রায় তিন হাজার বিক্ষোভকারী নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরটিতে বিক্ষোভকারীদের একাংশের প্রতি চড়াও হয়েছে দাঙ্গা পুলিশ। এছাড়া, সাইবেরিয়ার ইয়াকুটস্ক শহরে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভ করেছে নাভালনি সমর্থকরা। 

রাশিয়ায় শনিবার মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ারও খবর পাওয়া গেছে। তবে বিক্ষোভের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কিনা সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকে বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন করে অসংখ্য ভিডিও প্রকাশ করা হয়েছে। নাভালনি সম্পর্কে ভাইরাল মেসেজ শেয়ার করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ টিকটকের কাছে দাবি জানিয়েছে, 'অপ্রাপ্তবয়স্কদের বেআইনি কাজে উৎসাহ দেয়'– এ রকম যে কোনও কন্টেন্ট যেন তারা সরিয়ে নেয়। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় অভিভাবকদের অনুরোধ জানিয়েছে, সন্তানদের যেন তারা কোনও বিক্ষোভে অংশ নিতে না দেয়। সূত্র: আল জাজিরা, রয়টার্স, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের