যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঝুঁকি মূল্যায়নের নির্দেশ বাইডেনের

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ১৫:১৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ১৫:১৪
image

যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঝুঁকি আছে কিনা তা নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন উপস্থাপনের জন্য নিজের প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে সম্প্রতি ট্রাম্প সমর্থকদের হামলার জেরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোয়াইট হাউজকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা যখন নভেম্বরের নির্বাচনে জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার জন্য অধিবেশনে বসেছিলেন, বিদায়ী প্রেসিডেন্ট  ট্রাম্পের শত শত সমর্থক তখন পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটলে ঢুকে পড়ে।  পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত পাঁচজন।

শুক্রবার (২২ জানুয়ারি) হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেন, এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স-এর কার্যালয় এ মূল্যায়নের কাজ করবে।

‘আমরা বাস্তব অবস্থার উপর ভিত্তি করে বিশ্লেষণ চাই, যেন এর মধ্য দিয়ে আমরা আমাদের নীতিমালা নির্ধারণ করতে পারি।’ বলেন সাকি। তিনি আরও জানান, অভ্যন্তরীণ সহিংস উগ্রপন্থা ঠেকাতে জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে সক্ষমতা তৈরি করবে হোয়াইট হাউজ। হুমকি সম্পর্কে ফেডারেল সরকার কিভাবে আরও ভালো উপায়ে তথ্য আদান-প্রদানের কাজ করবে সে সংক্রান্ত একটি পর্যালোচনামূলক নীতিমালাও তৈরি করা হবে। তাছাড়া, এ ইস্যু মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করবে হোয়াইট হাউজ।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক