অক্সফোর্ডের টিকা বয়স্কদের কাজে আসে না: জার্মান মিডিয়া

বিদেশ ডেস্ক
২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩০আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩০

জার্মানির দুইটি সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, অক্সফোর্ডের টিকা বয়স্কদের কাজে আসে না। তাদের দাবি, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে এই ভ্যাকসিনের কার্যকারিতা মাত্র ৮-১০ শতাংশ৷ দুইটি সংবাদপত্রই জার্মান সরকারের বেনামি সূত্রকে উদ্ধৃত করে এই দাবি করেছে৷ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তবে অক্সফোর্ড টিকার উৎপাদক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা দুই জার্মান সংবাদমাধ্যমের দাবি অস্বীকার করেছে।

হ্যান্ডলসব্যাট-এর রিপোর্ট বলেছে, বয়স্কদের মধ্যে এই ভ্যাকসিন ৮ শতাংশ কার্যকর৷ আর বিল্ডের রিপোর্ট জানাচ্ছে, তা ১০ শতাংশের কম কার্যকর৷ দুইটি সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, জার্মান সরকারের পরিকল্পনা ছিল, যারা সেন্টারে আসতে পারবেন না, তাদের বাড়িতে গিয়ে এই ভ্যাকসিন দেয়া৷ কারণ, এই ভ্যাকসিন নিয়ে যাওয়া ও রাখা সহজ। ফাইজার-বায়োনটেকের মতো মাইনাস ৭০ ডিগ্রিতে রাখতে হয় না৷ জার্মানির সরকারি কর্মকর্তারা মনে করছেন, ইউরোপের মেডিসিন এজেন্সি(ইএমএ) সম্ভবত বয়স্কদের উপর এই ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেবে না৷

এমন একটা সময়ে দুই জার্মান সংবাদপত্রে এই খবর প্রকাশিত হলো, যখন অ্যাস্ট্রাজেনেকা ইউরোপে প্রতিশ্রুতি মতো ভ্যাকসিন সরবরাহ করতে পারছে না৷ তারা অনেক কম ভ্যাকসিন দিয়েছে ইউরোপকে৷ এ নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসছেন ইইউ-র হেলথ অ্যান্ড ফুড সেফটির কর্তারা৷ কবে তারা প্রতিশ্রুতিমতো ভ্যাকসিন দিতে পারবে তা নিয়েই আলোচনা হবে৷

গত মাসে অ্যাস্ট্রাজেনেকা তাদের ভ্যাকসিন ইউরোপে চালুর অনুমোদন চেয়েছিল৷ জার্মানির স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আগামী সপ্তাহে সম্ভবত এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে ইএমএ৷

/এফইউ/বিএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের