অস্ট্রেলিয়ায় ১০ দিন ধরে করোনার নতুন সংক্রমণ নেই

বিদেশ ডেস্ক
২৭ জানুয়ারি ২০২১, ১১:০৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ১১:০৫

অস্ট্রেলিয়ায় বুধবার পর্যন্ত টানা ১০ দিন ধরে নতুন করে কারও শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি। দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়ালেসে করোনা বিধিনিষেধ শিথিল করা হয়েছে। ২০২১ সালের গোড়ার দিকে রাজ্যটিতে করোনা সংক্রমণের মাত্রা কমে আসে। জানুয়ারির শুরুর দিকে সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা এক ডিজিটে নেমে আসে।

অস্ট্রেলিয়া ওপেন টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় যে ভিক্টোরিয়া রাজ্যে সেখানে গত তিন সপ্তাহ ধরে স্থানীয়ভাবে কোনও সংক্রমণের ঘটনা ঘটেনি।

বুধবার টুইটারে দেওয়া পোস্টে স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট জানান, গত ১০ দিন ধরে অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে নতুন কোনও সংক্রমণের ঘটনা নেই।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরইমধ্যে করোনার একাধিক টিকাও আবিষ্কৃত হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৬০ লাখ ১১ হাজার ২২২। মৃত্যু হয়েছে চার লাখ ৩৫ হাজার ৪৫২ জনের।

অস্ট্রেলিয়ায় এখন পর্যন্ত মোট ২৮ হাজার ৭৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯০৯ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান