ভ্যাকসিন নিতে নারাজ মার্কিন সামরিক বাহিনীর এক তৃতীয়াংশ সদস্য

বিদেশ ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৮

মার্কিন সামরিক বাহিনীর প্রায় এক-তৃতীয়াংশ সদস্য কোভিড-১৯-এর টিকা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। পেন্টাগন সূত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আক্রান্তের সংখ্যা বাড়া সত্ত্বেও অনেক সেনাসদস্য টিকা নিতে অনাগ্রহী।

মার্কিন প্রতিরক্ষা দফতর এখনও কোভিড-১৯-এর টিকা নেওয়াকে ঐচ্ছিক হিসেবে শ্রেণিভূক্ত করে রেখেছে।  কারণ তারা এখন পর্যন্ত কেন্দ্রীয় ঔষধ প্রশাসনের কাছ থেকে টিকা প্রয়োগের পূর্ণাঙ্গ অনুমোদন পায়নি। মেজর জেনারেল জেফ টালিয়াফারো বুধবার কংগ্রেসের শুনানিতে সামরিক বাহিনীর সদস্যদের একটি বড় অংশের টিকা নিতে অস্বীকৃতির কথা প্রকাশ করেন।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানান, যেহেতু যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কেবল জরুরি অবস্থার জন্য কোভিড-১৯-এর টিকার অনুমোদন দেওয়া হয়েছে, তাই সামরিক বাহিনীর সদস্যদের কাউকে টিকা নিতে জোর করা যাচ্ছে না। তিনি আরও বলেন,  ‘আমাদের কিছু সীমাবদ্ধতা ও আইনি বাধা থাকার কারণে সেনাদের এবং তাদের পরিবারের সদস্যদের টিকা নেওয়া বাধ্যতামূলক করা সম্ভব নয়’

মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের টিকাদানের বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত না পাওয়া গেলেও, জন কিরবি জানান, এ পর্যন্ত নয় লাখ ১৬ হাজার পাঁচশোর বেশি সামরিক সদস্যকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম