উত্তেজনার মধ্যেই চীন সফরে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী!

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০২১, ০৭:৩০আপডেট : ২২ জুলাই ২০২১, ১৯:১৮

চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান। সাইবার হামলা, বাণিজ্যযুদ্ধসহ নানা বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্ক অবনতির মধ্যেই বেইজিংয়ে সফর করবেন এই শীর্ষ মার্কিন কূটনীতিক।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, শেরম্যানের এশিয়া সফরের অংশ হিসেবে আগামী রবিবার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর তিয়ানজিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যদের সঙ্গে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে। এছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া ও মঙ্গোলিয়াও সফর করবেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী। পরে মধ্যপ্রাচ্যের দেশ ওমান সফরেরও কথা রয়েছে তার।

বুধবার চীন জানিয়েছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হবে। কিছু কার্যক্রমে যে উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে আমাদের সঙ্গে কথা বলবে। একইসঙ্গে আমরাও আমাদের বিষয়গুলো তুলে ধরবো।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনও শীর্ষ পর্যায়ের কূটনীতিক চীন সফরে যাচ্ছেন। যদিও গত মার্চে আলাস্কায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে আলোচনা হয়।

তবে এবারের বৈঠকটি সম্পূর্ণ ভিন্ন। উইন্ডি শেরম্যান এমন সময় চীন সফরে যাচ্ছেন যখন দেশটির সঙ্গে গত দুই সপ্তাহ ধরে সম্পর্ক তলানিতে ঠেকেছে। বিশেষ করে চীনের ওপর সাইবার হামলার অভিযোগ তুলেছে ওয়াশিংটন। একে বানোয়াট বলে উড়িয়ে দেয় বেইজিং।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম