ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ১৮:৫৫আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৮:৫৯

ভূমধ্যসাগরে একটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছোট নৌকা থেকে ৩৯৪ অভিবাসন প্রত্যাশী উদ্ধার হয়েছে। উত্তাল সাগরে টানা ছয় ঘণ্টার অভিযানের পর তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে বাংলাদেশিসহ মরক্কো, মিশর এবং সিরিয়ার নাগরিক রয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়র্টাসের খবরে বলা হয়েছে, অবৈধ উপায়ে উত্তাল ভূমধ্যসাগর হয়ে স্বপ্নের ইউরোপের উদ্দেশে যাত্রা করছিল অভিবাসন প্রত্যাশীরা। খবর পেয়ে উদ্ধারে অভিযানে নামে জার্মান এবং ফ্রেঞ্চ বেসামরিক জাহাজ সি-ওয়াচ-এর পাশাপাশি ওসেন ভাইকিং। উত্তর আফ্রিকার উপকূল থেকে ৬৮ কিলোমিটার দূরে তিউনিসিয়ার জলসীমানা থেকে উদ্ধার হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ইউরোপের দিকে যাত্রা করা অভিবাসন প্রত্যাশীদের দীর্ঘ প্রচেষ্টায় নিরাপদে আশ্রয়ে নেওয়া সম্ভব হয়েছে। কারও মৃত্যু হয়েছেন কিনা তা নিশ্চিত করেনি।

অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হচ্ছে

রয়র্টাস জানিয়েছে, কাঠের নৌকার ইঞ্জিন কাজ করছিল না। ১৪১ জনকে তুলে নেয় সি-ওয়াচ থ্রি, আর বাকি ২৫৩ জনকে নেয় ওশেন ভাইকিং। উদ্ধারকৃতদের মধ্যে কোন দেশের কতজন নাগরিক রয়েছেন তা নিশ্চিত করেনি সংশ্লিষ্টরা।

সম্প্রতি ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইউরোপ প্রবেশের চেষ্টা চালাচ্ছে অভিবাসন প্রত্যাশীরা। এদের মধ্যে বাংলাদেশিসহ আফ্রিকার নাগরিক রয়েছে। জাতিসংঘ সম্পর্কিত আন্তর্জাতিক অভিবাসী সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে অবৈধভাবে সাগর পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে এক হাজারের বেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের নাগরিক।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গ্রিন কার্ড পেতে ‘দেশে ফিরতে হবে’ বার্তা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম