সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ আজারবাইজানের

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ২১:৩৯আপডেট : ০২ আগস্ট ২০২১, ২২:০৯

সীমান্তে আর্মেনিয়ার যেকোনও উস্কানির বিরুদ্ধে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে আজারবাইজান। দুই দেশের সাম্প্রতিক উত্তেজনার মধ্যেই সোমবার আজেরি প্রতিরক্ষামন্ত্রী জাকির হাসানোভ এই নির্দেশ দিয়েছেন।

আজারবাইজানের অভিযোগ, গত বৃহস্পতিবার সীমান্তে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আর্মেনিয়া। এর পরিপ্রেক্ষিতেই সোমবার সেন্ট্রাল কমান্ড পোস্টের বৈঠকে সীমান্তে আর্মেনিয়ার দিক থেকে আসা বিশৃঙ্খলা দমনের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন জাকির হাসানোভ। 

বিরোধপূর্ণ নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে ২০২০ সালে যুদ্ধে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। তুরস্কের সামরিক সহায়তা নিয়ে ওই যুদ্ধে জয় পায় আজারবাইজান। পরে রাশিয়ার মধ্যস্থতায় সংঘাতের অবসান ঘটলেও সম্প্রতি সীমান্তে নতুন করে সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ। উদ্ভূত পরিস্থিতিতে সৃষ্ট উত্তেজনার মধ্যেই নিজ দেশের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন আজেরি প্রতিরক্ষামন্ত্রী। সূত্র: ডেইলি সাবাহ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের