ভারতে কৃষকের আত্মহত্যা ঠেকাতে বীমা প্রকল্প

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০১৬, ১৪:৩৮আপডেট : ১৪ জানুয়ারি ২০১৬, ১৬:৩৮
image

কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কমাতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বীমা প্রকল্প চালুর উদ্যোগ নিয়েছে ভারত সরকার।  কৃষকের জন্য নতুন বীমা প্রকল্প চালু হচ্ছে ভারতে
পর পর দুই বছরের অনাবৃষ্টির ফলে ফসলের অভাব ভারতের কৃষকদের আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। এক পরিসংখ্যান থেকে জানা যায়, ভারতে ১৯৯৫ সাল থেকে আত্মহত্যা করেছেন অন্তত ৩ লক্ষ কৃষক।
নতুন এই বীমা প্রকল্পের অধীনে শস্যের মূল্যের ১ দশমিক ৫ ভাগ কিস্তি দিয়ে যে কোন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পুরো মূল্য দাবি করতে পারবেন কৃষকরা।
এ প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘এই বীমা প্রকল্প কৃষকের আত্মহত্যা প্রতিহত করতে পারে। কেননা, প্রাকৃতিক দুর্যোগের কারণেই ফসল বিপর্যয় ও লোকসানে ভোগেন তারা।’
এ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় বলেন, ‘এ এক ঐতিহাসিক দিন, এই বীমা প্রকল্প কেবল আগের নীতিগুলোকে সমৃদ্ধই করবে না বরং অতীতের অনেক ঘাটতিও পুষিয়ে দেবে।’

এ বছরের এপ্রিল থেকে এই নতুন বীমা প্রকল্প চালু হতে যাচ্ছে। ভারতের কৃষিমন্ত্রী রাধা মোহন সিং জানান, নতুন এই প্রকল্পের কারণে কৃষকদের মধ্যে বীমা নেওয়ার হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/      

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম