জলবায়ু পরিবর্তনে ‘চরম ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০২১, ১৮:৪৬আপডেট : ২০ আগস্ট ২০২১, ১৮:৪৬

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে দক্ষিণ এশিয়ার চারটি দেশের একটি হচ্ছে বাংলাদেশ। এই পরিবর্তনে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও সুরক্ষা হুমকির মুখে রয়েছে। শুক্রবার জাতিসংঘ সংস্থা ইউনিসেফের প্রকাশিত নতুন একটি প্রতিবেদনে এই আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে।

ইউনিসেফের প্রতিবেদন অনুসারে, ঝুঁকিতে থাকা দক্ষিণ এশীয় অপর তিনটি দেশ হলো আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। এই অঞ্চলের নেপাল ও শ্রীলঙ্কা বৈশ্বিকভঅবে প্রভাবিত ৬৫টি দেশের তালিকায় রয়েছে।

এই প্রতিবেদন প্রকাশের মধ্য দিয়ে ইউনিসেফ শিশুদের জলবায়ু ঝুঁকি সূচক (সিসিআরআই) প্রবর্তন করলো।  এই সূচক তাপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের মতো জলবায়ু ও পরিবেশগত আঘাত এবং দুর্যোগে শিশুরা কতটা ঝুঁকিতে রয়েছে সেটির ভিত্তিতে তৈরি করা হয়েছে।

এই সূচকে ‘চরম উচ্চ ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে চিহ্নিত করা ৩৩টি দেশে বসবাস করছে প্রায় ১০০ কোটি শিশু। এর মধ্যে দক্ষিণ এশিয়ার চারটি দেশও রয়েছে। বাংলাদেশ তালিকার ১৫ তম অবস্থানে রয়েছে। দক্ষিণ এশিয়ার মধ্যে পাকিস্তান ১৪তম, ভারত ২৬তম, নেপাল ৫১তম, শ্রীলঙ্কা ৬১তম এবং ভুটান ১১১তম অবস্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ায় ইউনিসেফের আঞ্চলিক পরিচালক জর্জ লারিয়া-আদজেই বলেন, এই প্রথমবারের মতো দক্ষিণ এশীয় শিশুদের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের স্পষ্ট প্রমাণ আমরা পেয়েছি। খরা, বন্যা, বায়ু দূষণ ও নদী ভাঙনে লাখো শিশু গৃহহীন ও ক্ষুধা এবং স্বাস্থ্যসেবা ও পানিবিহীন পরিস্থিতিতে রয়েছে।

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কী, কেন, কীভাবেআইএমএফ প্রতিবেদনে ভারতীয় অর্থনীতি এক ধাপ পেছালো কেন?
নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের