আইনের শাসন সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২৪

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০২১, ১৬:০২আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৬:০৫

বিশ্বে ১৩৯ দেশের আইনের শাসন সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১২৪। গত বছর বৈশ্বিক আইনের শাসন সূচকে বাংলাদেশের স্কোর ছিল ০.৪১, এ বছর কমে দাঁড়িয়েছে ০.৪০-এ। আর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান চতুর্থ।

তালিকায় নেপালের অবস্থান ৭০, শ্রীলঙ্কা ৭৬ এবং ভারত ৭৯ তম অবস্থানে। তলানিতে থাকা পাকিস্তান ১৩৪ এবং আফগানিস্তান ১৩০-এ। বৃহস্পতিবার ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট রুল অব ল ইনডেক্সের প্রকাশিত সূচকে এমন তথ্য উঠে এসেছে। 

সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের সূচক প্রকাশ করে আসছে। ডব্লিউজেপির সূচকে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈশ্বিকভাবে শীর্ষে অবস্থান করছে ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের তিন দেশ নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ড। অপরদিকে, সর্বনিম্নে অবস্থানকারী তিন দেশ হলো গণপ্রজাতন্ত্রী কঙ্গো, কম্বোডিয়া এবং ভেনেজুয়েলা।

আটটি বিষয় বিবেচনায় নিয়ে আইনের শাসনের এই সূচক করে ডব্লিউজেপি। এগুলোর মধ্যে সরকারি ক্ষমতা, সরকারি উন্মুক্ততা, দুর্নীতি, মৌলিক অধিকার, আদেশ ও নিরাপত্তা, নিয়ন্ত্রণ প্রয়োগ এবং ফৌজদারি ও নাগরিক বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা। মোট ৪৪টি বিষয় দেখা হয় এখানে।

সূচকে এসেছে, আইনের শাসন সংক্রান্ত বিষয়ে ‘অর্ডার অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে ভালোভাবে কাজ করেছে বাংলাদেশ। এ সম্পর্কে ডব্লিউজেপি জানিয়েছে, বাংলাদেশ কার্যকরভাবে অপরাধ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। এমনিক অভ্যন্তরীণ সংঘাত বেশ ভালোভাবে নিয়ন্ত্রণে এসেছে বলেও উল্লেখ করা হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের