শেষ হচ্ছে ২৬২ দিনের লকডাউন

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ১৫:১৭আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৫:১৭

২৬২ দিনের বিশ্বের দীর্ঘতম লকডাউন শেষ হচ্ছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। করোনার লাগাম টানতে গত বছরের মার্চ শুরু হওয়া লকডাউন প্রত্যাহার হচ্ছে চলতি সপ্তাহে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজধানী মেলবোর্নের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এক ঘোষণায় জানান, বৃহস্পতিবার লকডাউন শিথিলতা আনা হচ্ছে।

চলতি সপ্তাহে ভিক্টোরিয়া রাজ্যে করোনার প্রতিষেধক টিকা দেওয়ার হার ৯০ শতাংশে পৌঁছানোর আশা করছেন সংশ্লিষ্টরা। এখন ভিক্টোরিয়ার ৬৫ শতাংশের বেশি মানুষ দুই ডোজ টিকা নিয়েছেন। আর ৮৯ শতাংশ বাসিন্দা প্রথম ডোজের আওতায় এসেছেন।

এ বিষয়ে প্রিমিয়ার বলেন, ‘ভ্যাকসিন কার্যক্রমে আমার বেশ এগিয়েছি। বৃহস্পতিবার ১১টা ৫৯ থেকে কোনও লকডাউন, বিধিনিষেধ, কারফিউ থাকছে না। এটি আমাদের জন্য বিশেষ দিন'

মেলবোর্নে ৬ দফায় ২৬২ দিন কঠোর লকডাউনে বাসিন্দরা। এর আগে ২৩৪ দিন লকডাউনে ছিলো আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে।

করোনার শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে কাজ করে চলছে অস্ট্রেলীয় সরকার। অস্ট্রেলিয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫শর বেশি মানুষ মারা গেছেন।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম