‘ইলন মাস্কের ২ শতাংশ সম্পদে হতে পারে বিশ্বের ক্ষুধা সমস্যার সমাধান’

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৪:৪৮আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৪:৪৮

বিশ্বের চরম ধনী ব্যক্তিদের খুব ছোট একটি গ্রুপ তাদের মোট সম্পদের সামান্য অংশ দান করে বিশ্বের ক্ষুধা সমস্যার সমাধান করতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড বেসলি বলেছেন, ধনকুবেরদের এগিয়ে আসা উচিত।

ডেভিড বেসলি বলেন, ‘৪ কোটি ২০ লাখ মানুষের কাছে সহায়তা পৌঁছাতে ছয়শ’ কোটি ডলার প্রয়োজন, এসব মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হলে আক্ষরিকভাবেই তারা মারা যাবে। এটা জটিল কিছু নয়।’

ব্লুমবার্গের হিসেব অনুযায়ী, টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ২৮ হাজার নয়শ’ কোটি ডলার। এর অর্থ হলো ডেভিড বেসলি তার সম্পদের মাত্র দুই শতাংশ দান করে দিতে বলছেন। মহামারি শুরুর পর মার্কিন ধনকুবেরদের সম্পদের পরিমাণ দ্বিগুণ বেড়েছে।

ডেভিড বেসলি বলে, জলবায়ু পরিবর্তন, করোনা মহামারির মতো বেশ কয়েকটি সংকটে পড়েছে বিশ্ব। আর এসব সংকটে বেশ কয়েকটি দেশের দরজায় দুর্ভিক্ষ কড়া নাড়ছে।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের