সারের ঘাটতিতে যেভাবে খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে বিশ্ব

বিদেশ ডেস্ক
২৬ নভেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৮:৩৫

বিশ্বের অনেক দেশে খাদ্যের ঘাটতি রয়েছে। ফসল উৎপাদনের জন্য বিশ্বজুড়ে সারের যেই ঘাটতি দেখা দিয়েছে তাতে খাদ্যের দাম অনেকাংশে বেড়ে যাচ্ছে। ফলে দরিদ্র দেশগুলোকে চরম সংকটের মুখোমুখি হতে হচ্ছে। কারণ সার উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে গ্যাসের প্রয়োজন হয়।

এ বিষয়ে বিবিসি টুডের প্রোগ্রামের সঙ্গে কথা হয় স্ভেইন তোরে হোলসেথারের, যিনি নরওয়ের বৃহৎ রাসায়নিক কারখানা ইয়ারা ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী পদে কর্মরত। এ প্রসঙ্গে তিনি বলেন, গ্যাসের উচ্চমূল্যের কারণে তার কোম্পানি বাধ্য হয়ে কিছু উৎপাদন বন্ধ করে দিয়েছে। তাতে খাদ্যের দামও পাল্লা দিয়ে বাড়ছে।

এই প্রধান নির্বাহী মনে করেন, ঘাটতির ফলে উন্নয়শীল দেশগুলো সবচেয়ে বড় ধাক্কা খাবে। কারণ, ফলন কমে যাওয়া মানে খাদ্যের দাম কয়েকগুণ বেড়ে যায়। ‘এটি সত্যিই ভীতিকর যে আমরা খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছি। এতে দরিদ্র লোকেরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে’।

বিবিসিকে তিনি বলেন, ‘গ্যাসের দাম বৃদ্ধি, খাদ্য উৎপাদন কমে যাচ্ছে। বিশ্বজুড়ে খাদ্যের দামে বৃদ্ধি পাওয়ায় অনেক লোকের মানিব্যাগের উপর প্রভাব পড়ছে। এটি শুধু মানিব্যাগ নয়, জীবন মৃত্যুর প্রশ্ন’।

কৃষকরা ভুট্টা, ক্যানোলো এবং গমের মতো ফসল উৎপাদনের জন্য সারের উপর নির্ভরশীল। কিন্তু ধীরে ধীরে উৎপাদন কমা মানে কৃষকরা চাহিদা মতো জমিতে ফসল রোপণ করতে পারবেন না। একপর্যায়ে ফসল পুষ্টির অভাবে প্রত্যাশা অনুযায়ী ফলনও পাবে না কৃষকরা। 

এই সংকট দেখা দিয়েছে মূলত গত কয়েক মাসে ধাপে বিশ্বজুড়ে গ্যাসের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায়। এর বড় কারণও রয়েছে যেমন, মহামারী করোনার ধাক্কা।

ইয়ারা ইন্টারন্যাশনাল বিশ্বের যেকোনও কোম্পানির চেয়ে বেশি উৎপাদন করে থাকে। গত বছরের তুলনায় ২৫৫ শতাংশ বেশি উৎপাদন করেছে বলে জানিয়েছে বিবিসি।

কিন্তু পরিস্থিতি এখন খুবই অস্থির। বড় পর্যায়ের দুর্ভিক্ষ এড়াতে বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি'র সহায়তার আহ্বান জানিয়েছেন তোরে হোলসেথার।

সহায়তার প্রসঙ্গ টানার কারণ হিসেবে তিনি বলেন, গত বছর পূর্ব আফ্রিকার দেশগুলোতে ৪০ হাজার টন সার দান করেছিল সার উৎপাদনকারী কোম্পানি ইয়ারা ইন্টারন্যাশনাল। পরবর্তীতে দেখা গেছে, এই সহায়তার ফলে ছোট ছোট খামারিরা বেশ উপকৃত হয়।

/এলকে/
সম্পর্কিত
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
স্বাস্থ্য ও স্বাদের মিশেলে মিষ্টি দইয়ে মাংসের সালাদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম